• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দাঁত মাজবেন কি দিয়ে?

দাঁত মাজবেন কি দিয়ে?

August 24, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

ঘাবড়ে যাচ্ছেন তাই না পাঠকবৃন্দ? আসলে এমন ভাবাটাই স্বাভাবিক। কাপড় পরিষ্কার করে কাঁচতে যেমন সাবান লাগে, কোন জিনিস ভাল রাখতে যেমন তার যত্নাদি করতে হয় তেমনি আমাদের সুন্দর মুখের সুন্দর দাঁতগুলোতে পরিষ্কার করতেও চাই পরিষ্কারক কিছু।

কি হতে পারে দাঁত পরিষ্কারের হাতিয়ার হিসেবে? আগে মানুষ দাঁত পরিষ্কারই করতে না। যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষ দাঁত পরিষ্কারের কথা চিন্তায় নিয়ে এল। নানারকম জিনিস দিয়ে দাঁত মাজতে লাগল। যেমন ছাই, কয়লা, বালু, মাটি ইত্যাদি ইত্যাদি। এছাড়াও গাছের নরম ডাল, মোড়ানো পাতাও বাদ গেল না। একে মেসওয়াকও বলা চলে।

দিনের পরিবর্তনের সাথে সাথে মানুষ আবিস্কার করল দাঁত পরিষ্কারের এসব জিনিস দাঁতকে ঝকঝকে সাদা করছে কিন্তু কিছুদিন পর দাঁতে নানারূপ সমস্যা দেখা দিল। সমস্যা দেখা দিল নরম মাড়িতেও। আবিস্কার হল এই মাজনগুলোর দানাদার অংশ দাঁতকে ক্ষয় করার ফলেই এমন হচ্ছে। আস্তে আস্তে তৈরি হল টুথপেস্ট, টুথব্রাশ ইত্যাদি। অবশেষে টুথপেস্টকেই দাঁত পরিষ্কারক হিসেবে বিবেচিত হল।

টুথপেস্ট কেন?

দাঁত মাজার জন্য ছাই কয়লা, বালু অর্থাৎ মোটা দানাদার যুক্ত দ্রব্যাদি ব্যবহার করলে আমাদের দাঁতের সবচেয়ে শক্ত অংশ (যা দাঁতের বাহিরের আবরণ) ‘এনামেল’কে ধীরে ধীরে ক্ষয় করে ফেলে। এরূপ প্রক্রিয়া অব্যাহত থাকলে দাঁতের অভ্যন্তরের, ‘ডেন্টিল’ অতপর পাল্প/মজ্জাকেও ক্ষয় করে ফেলে। ফলে প্রাথমিকভাবে দাঁতে শিরশির থেকে শুরু করে ব্যথা হতে পারে। এবং অনেক ক্ষেত্রে হয়ে থাকে। এছাড়া মাড়ি ক্ষয় হয়ে দাঁতের স্থায়িত্বও কমে যায়।

টুথপেস্ট এর উপাদানগুলো খুব মিহি থাকে তাই দাঁত ক্ষয় হবার সম্ভাবনা কম থাক্তেবে বেশি বড় দানাযুক্ত টুথপেস্ট দাঁতকে ক্ষয় হতে সহায়তা করে। এক্ষেত্রে অবশ্যই টুথপেস্ট করার নিয়মও অন্তর্ভূক্ত।

তাই ভুল করে ছাই কয়লা দিয়ে দাঁত মেজে সাময়িক শুভ্র দাঁতের উজ্জ্বলতার চেয়ে টুথপেস্ট ব্যবহারই উত্তম। তবে যাদের টুথপেস্ট ক্রয়ক্ষমতার বাইরে তারা টুথপাউডারও ব্যবহার করতে পারেন।

সুন্দর মুখের সৌন্দর্য বাড়াতে দাঁতের সৌন্দর্য বাড়াতে হবে। তার জন্য চাই নিয়মিত দাঁত পরিষ্কার করা এবং সঠিক নিয়মে নিয়মিত দু’বেলা টুথপেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করা।

ডা. নাহিদ ফারজানা
চেম্বার নাহিদ ডেন্টাল কেয়ার, ২১৬/বি এলিফ্যান্ট রোড, ফোন : ০১৭১২২৮৫৩৭২।
সূত্র: দৈনিক ইত্তেফাক, আগস্ট ২২, ২০০৯

Tag: দাঁত, মাড়ি

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:স্বাস্থ্যসম্মত সেহরি ও ইফতার
Next Post:পেটের গোলমালে কলা উপকারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top