• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যা

শিশুদের ঠাণ্ডাজনিত সমস্যা

January 6, 2008 Category: স্বাস্থ্য সংবাদ

ময়মনসিংহ, ত্রিশাল থেকে লিখেছেন রিজিয়া (২৫)। আপনার একমাত্র মেয়ের বয়স ৫ বছর। প্রত্যেক শীতে মেয়ে ডালিয়ার ঠান্ডা লাগে, গলায় ব্যথা হয়, কাশি হয়।

উত্তরঃ শীতকালে আবহাওয়ার তারতম্যের কারণে ঠান্ডা থেকে শিশুদের গলায় ব্যথা, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়া, কাশি ইত্যাদি হতে পারে। তবে গলায় ব্যথা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অনেক ক্ষেত্রে জীবাণুর সংক্রমণের ফলে গলায় ব্যথা থেকে শিশুদের বাতজ্বর হতে পারে। এছাড়া শীতে শীতে শিশুদের কাশি, গলায় ব্যথা থেকে রক্ষার জন্য গরম কাপড় পরিয়ে রাখতে হবে। সকালে ও রাতে যাতে ঠান্ডা না লাগে তা দেখতে হবে। কাশি, নাক দিয়ে পানি পড়লে বয়স অনুযায়ী এন্টিহিস্টামিন জাতীয় সিরাপ অথবা ট্যাবলেট সেবন করতে হতে পারে। এছাড়া কাশির ধরনও তীব্রতা অনুযায়ী অনেক ক্ষেত্রে এন্টিবায়োটিক সেবনের প্রয়োজন হতে পারে।

পরামর্শ দিয়েছেনঃ ডাঃ নাসরিন জাহান
দৈনিক ইত্তেফাক, ০৬ জানুয়ারী ২০০৮

Tag: এন্টিবায়োটিক, কাশি, গলা, নাক, বাতজ্বর, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বাত ব্যথা
Next Post:এপেন্ডিসাইটিস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top