• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ন্যানদোসে নতুন পদ

ন্যানদোসে নতুন পদ

July 15, 2010 Category: লাইফস্টাইল

খাওয়ার টেবিলের সব খাবার শেষ। তারপর যেন আরও কিছুর জন্য অপেক্ষা। সর্বশেষ পরিবেশিত খাবারটি হলো ডেজার্ট। একেবারে পর্তুগিজ স্বাদের ডেজার্ট পাবেন বাংলাদেশে। ৬ জুলাই ন্যানদোসে পর্তুগিজ ডেজার্ট লাইনের উদ্বোধন হয়। ছয়টি পানীয় আর ছয়টি চমৎকার ডেজার্ট পাবেন এখানে। ময়দা ছাড়া আবার কেক হয়! কিন্তু সেটিও পাবেন এখানে। লাইটেন আপ চকলেট কেকে ময়দা ব্যবহার করা হয় না। পুরো কাস্টার্ডের স্তর দেওয়া পাসটিজ ডি নাঠার স্বাদ যেন মুখে লেগে থাকে। ক্যারামেল চিজ কেকে রয়েছে চিজ আর ক্যারামেলের স্তর। একসঙ্গে দুটি খাবারের স্বাদ আর কোথায় পাবেন। একটু মচমচে ধরনের খাবারের স্বাদ পেতে চকলেট ক্রান্ত রোল খেতে পারেন। বিভিন্ন অংশে এসব ডেজার্ট পাবেন ১৫০-১৯০ টাকার মধ্যে। এ ছাড়া নানা ধরনের পানীয় পাবেন। গ্যালাও, অ্যারাবিক কফিসহ নানা স্বাদের গরম ঠান্ডা কফি পাবেন। দাম পড়বে ৭০-১৪০ টাকা। জানালেন এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের হেড অব অপারেশনস কে এস এম মহিতুল বারী। পেরি পেরি স্বাদের খাবার খেয়ে ডেজার্ট খেতে ভুলবেন না যেন। ভবিষ্যতে আরও ভিন্ন স্বাদের চমৎকার সব খাবার আনার আশা প্রকাশ করেন এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারাক ভট্টাচার্য।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০১০

Tag: খাবার, রেস্টুরেন্ট

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:গরমে চাই ত্বকের যত্ন
Next Post:ঘর হয়ে উঠুক প্রশান্তিময়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top