• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / জুতা দুর্গন্ধ

জুতা দুর্গন্ধ

July 27, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

প্রশ্ন : আমার জুতা খোলার সাথে সাথে পা দিয়ে এমন দুর্গন্ধ বের হয় যে আমি বাইরে কোথাও গিয়ে কোন অবস্থায়ই জুতা খুলি না। বলা যায় মোজা খুললে গন্ধে নাক ধরে আসে। বেশি লোকজনের মধ্যে হলে দারুণ লজ্জাজনক অবস্থায় পড়তে হয়। এর প্রতিকার কি কিছু আছে থাকলে দয়া করে আমাকে জানালে উপকৃত করবেন।

জাকির হোসেন
তালা, সাতক্ষীরা

উত্তর : আসলে পায়ের দুর্গন্ধ ও ঘাম উভয়টাই শীতকালে বেশি হয়। অতিরিক্ত ঘামে ব্যাকটেরিয়ার প্রভাবে দুর্গন্ধ সৃষ্টি হয়ে থাকে। আপনি কোন মোজা ১ দিনের বেশি একবার পরবেন না। মোজা খুলে জুতার মধ্যে রাখবেন না। বরং মোজা খুলে বাতাসে মেলে রাখবেন এবং জুতা খোলার পর সাবান দিয়ে পা ধুয়ে ফেলবেন। এছাড়াও কুসুম গরম পানিতে হালকা রং সৃষ্টিকারী পটাশ দিয়ে তাতে ২০ মিনিট পা ভিজিয়ে রাখলে পায়ে ব্যাকটেরিয়ার পরিমাণ কমে যাবে। মূলত এই ব্যাকটেরিয়াই পায়ের এই দুর্গন্ধের জন্য দায়ী। এভাবে আপনার পায়ের দুর্গন্ধ কমানো সম্ভব।

পরামর্শ দিয়েছেন-
ডা. দিদারুল আহসান
চর্ম ও একান্ত গোপন রোগ বিশেষজ্ঞ
আলরাজী হাসপাতাল, ১২, ফার্মগেট, ঢাকা, মোবাইল : ০১৮১৯২১৮৩৭৮
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৫, ২০০৯

Tag: দিদারুল আহসান, দুর্গন্ধ, পা, ব্যাকটেরিয়া

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:তবু বন্ধু ভালোবেসো একবার
Next Post:চুল পাতলা

Reader Interactions

Comments

  1. Ramim Ahmad

    March 27, 2010 at 1:29 am

    i want priot prascription in dubai.pless give me one madicin name for mins.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top