• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে রক্ষার জন্য

হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে রক্ষার জন্য

July 21, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে রক্ষার জন্য
বিশ্ব হৃৎপিণ্ড ফেডারেশনের কিছু টিপস

— সবাইকে সুষম খাদ্য (ভাপে সেদ্ধ, সেদ্ধ, গ্রিল করা, সেঁকা খাবার), যেমন কচি মাংস, মাছ, শাকসবজি, ফল, ডাল, কম চর্বিযুক্ত খাবার, দুধজাত খাবার, ডিমসহ সুমিত খাবার ও পানি খেতে উৎসাহিত করা উচিত।
— দিনে সবজি ও ফল পাঁচবার গ্রহণ করা উচিত।
— কোমল পানীয়র বদলে পান করুন বিশুদ্ধ পানি, ননিতোলা দুধ/দই, তাজা, চিনিবিহীন ফলের রস।
— শিশুদের স্কুলের দুুপুরের খাবারে যোগ করুন সবজি ও ফল। তার বন্ধুকে, কমবয়সীদের মা বাবাকে তেমন খাবার দিতে উৎসাহিত করুন। সহায়তা নিন শিক্ষকের, শ্রেণীকক্ষে স্বাস্থ্যকর খাবারের পরামর্শ দিতে পারেন তাঁরা।
— নোনতা খাবার কম খেতে হবে, আহারে পাতে আলাদা লবণ যোগ করা উচিত নয়।
— পরিবারের সবাই বেড়াতে যান, খেলাধুলা করুন। প্রতিদিন ৩০ মিনিটের শরীরচর্চা, প্রতিদিনের জীবনে যোগ হোক ব্যায়াম। সবাই মিলে করুন ব্যায়াম। দালানে উঠুন সিঁড়ি বেয়ে, লিফটে চড়ে নয়।
— ধূমপান বর্জন। ঘর থাকবে ধোঁয়ামুক্ত। শিশু যেন ধূমপান না করে তা নিশ্চিত করুন।
— টিভি দেখা কমানো উচিত। কম্পিউটারে কম কাজ করা উচিত। শিশুরা যেন টিভি দেখে বা ভিডিও গেম খেলে সময় নষ্ট না করে বাইরে খেলাধুলা করে।
— স্বাস্থ্যকর আহারের দৃষ্টান্ত উপস্থাপন করুন; সক্রিয় থাকুন এবং নিয়মিত ব্যায়াম করুন।
— পরিবারের কেউ যদি হৃদরোগের ঝুঁকি বহন করে বলে মনে করেন, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ২২, ২০০৯

Tag: ধূমপান, ব্যায়াম, মস্তিষ্ক, রক্তক্ষরণ, শরীরচর্চা, হৃদরোগ, হৃৎপিণ্ড

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আক্নিক বিষক্রিয়ায় চারকোল
Next Post:বন্ধু দিনের রূপকড়চা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top