• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / যক্ষ্মার চিকিৎসায় নতুন পদ্ধতি

যক্ষ্মার চিকিৎসায় নতুন পদ্ধতি

July 15, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

যক্ষ্মা যখন ওষুধ প্রতিরোধী হয়ে যায়, তখন এর চিকিৎসা করা প্রায় অসম্ভব। এ অবস্থায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা জীবাণুর বিরুদ্ধে কার্যকর চিকিৎসা-পদ্ধতির কথা জানান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাঁরা দাবি করেছেন, বর্তমানে পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে এমন দুটি ওষুধ, যা যক্ষ্মাজীবাণু ধ্বংসে ব্যবহার করা যাবে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
গবেষণার ফলাফল বাণিজ্যিকভাবে ব্যবহারের আগে আরও পরীক্ষা-নিরীক্ষা করার দরকার আছে বলেও গবেষকেরা তাঁদের গবেষণাপত্রে উল্লেখ করেছেন। সম্প্রতি প্রকাশিত গবেষণাপত্রে তাঁরা দাবি করেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় সাফল্য পাওয়া গেছে। তাঁদের এ সাফল্য বর্তমানে বিশ্বে প্রতিবছর যে ২০ লাখ মানুষ ওষুধ প্রতিরোধী যক্ষ্মায় মারা যায়, তাদের জন্য সুখবরই বটে।

বিবিসি হেলথ অনলাইন অবলম্বনে
কাজী ফাহিম আহমেদ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৫, ২০০৯

Tag: কাশি, যক্ষ্মা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এমপি থ্রি প্লেয়ার আইপডের শব্দে যেন নষ্ট না হয় শ্রবণশক্তি
Next Post:দুর্বল হয়ে পড়ছে সোয়াইন ফ্লু!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top