• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্বাস্থ্য সেবায় রোগীদের কাছ থেকে কর আদায়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট

স্বাস্থ্য সেবায় রোগীদের কাছ থেকে কর আদায়কে নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট

July 14, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

স্বাস্থ্য সেবা খাতে রোগীদের কাছে বিভিন্ন পরীক্ষায় সময় সরকারি কর (ভ্যাট) আদায়কে সংবিধান পরিপন্থী, বে-আইনী ও নিষিদ্ধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি মো· মমতাজ উদ্দিন সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।
চিকিৎসা ও স্বাস্থ্য সেবার ক্ষেত্রে কর আদায়ের উদ্দেশ্যে ১৯৯১ সালের আয়কর আইনে কতিপয় শব্দ সংযোজনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে আদালত এ রায় দেন। গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী জুলহাস উদ্দিন, মো· আব্দুল বারী ও গোলাম মোস্তফা এ রিট দায়ের করেন। আদালত ওই দিন সরকারের প্রতি রুল জারি করেন। আজ রুলের শুনানি শেষে এ রায় দেওয়া হয়।
রিটে বলা হয়, ২০০৪ সালের পূর্বে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা করের আওতামুক্ত ছিল। কিন্তু ২০০৪ সালে আয়কর আইনের ২(ক) ধারায় ‘চিকিৎসা প্রতিষ্ঠান, দন্ত চিকিৎসা, প্যাথলোজিক্যাল ল্যাবরেটরি এবং বিশেষজ্ঞ ডাক্তার’ শব্দ যুক্ত করে এই সেবা ব্যতীত অন্য সেবাকে অব্যাহতি দেওয়া হয়। এতে করে রোগীরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় কর দিতে বাধ্য হচ্ছে। অথচ সেবা প্রদানকারী কর্তৃপক্ষকেই কর দেওয়ার বিধান রয়েছে। তাই সংবিধান পরিপন্থী উল্লেখ করে হাইকোর্টে রিট করা হয়।
রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ ও সরকারের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম শুনানি করেন।

সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৫, ২০০৯

Tag: স্বাস্থ্য সেবা

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বর্ষায় পদচর্চা
Next Post:দাঁতের সমস্যা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top