• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সাদা না বাদামি চাল

সাদা না বাদামি চাল

July 6, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

শতকরা ৯৮ ভাগ মানুষ সাদা চালকে পছন্দ করলেও হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের পুষ্টি বিশাদরা বলছেন অন্য কথা। বাদামি চাল সস্তা হলেও পুষ্টিগুণ বিচারে সাদা চালের চেয়ে অনেক এগিয়ে। বাদামি চালের ওপরের আবরণ ঘঁষে ফেলে দিলে হয় সাদা চাল। বাদামি চালের ওপরের আবরণ দীর্ঘমেয়াদী অনেক অসুখ-বিসুখ থেকে আমাদের রক্ষা করে। ২-৩ গুণ বেশি আঁশ রয়েছে বাদামি চালে। এ কারণে ভোজনের পর ভাত আস্তে আস্তে তার কার্বোহাইড্রেট রক্তে সরবরাহ করে। বাদামি চালে সাদার চেয়ে ৫ গুণ বেশি ভিটামিন ই রয়েছে, যা সন্তান উৎপাদনে বিশেষ ভূমিকা রাখে। চারগুণ বেশি ম্যাগনেশিয়ামসহ অন্যান্য খনিজ যেমন: ক্যালসিয়াম, লৌহ, ফসফরাস এবং পটাশিয়াম অপেক্ষাকৃত বেশি পরিমাণে বাদামি চালেই পাওয়া যায়। ভিটামিন বি-এর ভাল উৎস বাদামি চাল। সবচেয়ে লাভজনক এবং সাম্প্রতিক তথ্য হলো এ্যান্টিঅক্সিডেন্ট সবচেয়ে বেশি বাদামি চালে পাওয়া যায়। তাই স্বাস্থ্য সচেতনদের পছন্দ বিলাসবহুল বাসমতির চেয়ে ঢেঁকিছাঁটা বোরো ধানের চাল।

সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ০৪, ২০০৯

Tag: ক্যালসিয়াম, পটাশিয়াম, পুষ্টি, ফসফরাস, ভিটামিন, ম্যাগনেশিয়াম, লৌহ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:কফি না চা
Next Post:ওষুধ ও পথ্যের সাহায্যে পাইলস চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top