• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / প্রতিবন্ধী শিশুর ফিজিওথেরাপি ও ফলোআপ

প্রতিবন্ধী শিশুর ফিজিওথেরাপি ও ফলোআপ

June 24, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

তানিয়ার (ছদ্মনাম) বয়স ছয় বছর। এখনো হাঁটতে পারে না। কথাও স্পষ্ট বলে না, জড়িয়ে যায়, অর্থাৎ তার সেরিব্রাল পালসি হয়েছে, যাকে প্রতিবন্ধীও বলা যায়। মা-বাবার একমাত্র সন্তান। ডেলিভারির সময় তার মা বেশ কষ্ট পেয়েছিলেন এবং হওয়ার সঙ্গে সঙ্গে কান্নাকাটি করেনি সে; ১০ মিনিট পর কেঁদেছিল। তানিয়া বড় হয়ে উঠেছে কিন্তু বসা শিখেছে আড়াই বছর বয়সে।
বুদ্ধি আছে কিন্তু কথা স্পষ্ট করে কথা বলতে পারে না, জড়িয়ে যায়। সব বোঝে, কিন্তু বলতে পারে না। চিকিৎসকদের পরামর্শে তাকে কেবল ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে চার বছর ধরে। কিন্তু যতটা উন্নতি হওয়ার কথা, ঠিক ততটা হচ্ছে না। ফিজিওথেরাপিস্ট ও তার মা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ফল হচ্ছে না। শেষে শিশু স্মায়ুরোগ বিশেষজ্ঞের কাছে নেওয়া হয় তাকে। চিকিৎসক মস্তিষ্কের একটা পরীক্ষা (ইইজি) করে পেলেন যে তার মাথার মধ্যে খিঁচুনি হচ্ছে, যাকে বলে অদৃশ্য বা সাব ক্লিনিক্যাল সিজার। অর্থাৎ খিঁচুনিটা এত বড় নয় যে বাইরে দেখা যাবে। কিন্তু তা মস্তিষ্কের ভেতর হচ্ছে। এই অদৃশ্য খিঁচুনি হওয়ায় এত থেরাপি দেওয়ার পরও তার উন্নতি হচ্ছে না। এবার ফিজিওথেরাপির সঙ্গে তার খিঁচুনির চিকিৎসা শুরু করা হলো। তিন মাসের মধ্যে সে দাঁড়াতে সক্ষম হলো এবং কিছুটা হাঁটতেও পারল। সঙ্গে কথাটাও একটু স্পষ্ট হলো। তিন মাসের পর প্রথম ফলোআপে শিশুর মায়ের হাসিমুখ দেখা গেল।
পরামর্শ
— সেরিব্রাল পালসি হওয়া বা প্রতিবন্ধী শিশুদের প্রধান চিকিৎসা ফিজিওথেরাপি।
— কিন্তু ঠিকমতো ফিজিওথেরাপি দেওয়ার পরও যদি উন্নতি না হয়, তাহলে কারণ খুঁজতে হবে।
— এ রকম অবস্থার অনেক কারণ থাকতে পারে। এর মধ্যে অদৃশ্য খিঁচুনি বা সাব ক্লিনিক্যাল সিজার একটা প্রধান কারণ।

সেলিনা ডেইজী
শিশু, শিশু নিউরোলজি ও ক্লিনিক্যাল নিউরোফিজিওলজি বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল কলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২৪, ২০০৯

Tag: খিঁচুনি, থেরাপি, প্রতিবন্ধী, ফিজিওথেরাপি, শিশু

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভয় পাবেন না, সোয়াইন ফ্লু থেকে সাবধান থাকুন
Next Post:মাদকাসক্তি চিকিৎসায় কাউন্সেলিং

Reader Interactions

Comments

  1. জাকির হোসাইন

    May 2, 2017 at 11:56 pm

    আমার একটি তিন বছর পঁাচ মাস বয়সের ছেলে আছে তার জন্মের 3 দিন পর খিচনি হয় চিকিৎসা করি কিন্তু বসতে সিখে 1বছর বয়েসে 2বছর বয়েসে হঁাটতে শিকে ভালোকরে হঁাটতে পারেনা কথা বলতে পারেনা পড়ে গেলে দঁাড়াতে একা পারেনা ভয় পায় কি করবো পরামশ দরকার

    Reply
    • Bangla Health

      May 11, 2017 at 12:35 am

      সব টিকাগুলো নেয়া হয়েছে?
      আবার ভালো একজন শিশু বিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করে নেয়া উচিত।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top