• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ

September 29, 2022 Category: লাইফস্টাইল

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ব্লাউজের কাট ভালো হলে শাড়ির সৌন্দর্য যেন বেড়ে যায়
মডেল: প্রিয়াম ও ইন্দ্রানী, ছবি: নকশা

শাড়ি তো পূজার প্রধান পোশাক। শাড়িতে প্রাধান্য পায় নানা রং আর নকশা। পাশাপাশি ব্লাউজের নকশা আর কাটেও যদি যোগ-বিয়োগ করতে পারেন, সাজে আসবে নতুনত্ব।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
মডেল: সুনেহরা ও দোয়েল, ছবি: নকশা

সাদার ভেতর সোনালি বলের ব্যবহার করা হয়েছে। ব্লাউজের একদিকের ওপরের অংশে মানুষের প্রতিকৃতির নকশা এনেছে অন্য আমেজ। সাদা-লাল শাড়ির সঙ্গে সহজেই মানিয়ে যাবে। একরঙা সুতি শাড়ির সঙ্গে বাংলা সিনেমার রঙিন পোস্টারের নকশাও ভালো লাগবে।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
মডেল: টয়া, ছবি: নকশা

ব্লাউজে থাকতে পারে ফ্রিলের ব্যবহার। এ ধরনের ব্লাউজ হলে শাড়িতে কোনো নকশা না থাকলেই ভালো।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

কালো ব্লাউজের ওপর সাদা ছোট ছোট নকশা ব্লাউজটিকে দিয়েছে স্মার্ট লুক। সাদা বা কালোর সঙ্গে তো যাবেই। সুতির রঙিন কোনো শাড়ির সঙ্গেও মানিয়ে যাবে।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

ব্লাউজের ওপরের একটি অংশ এভাবেও আলাদা রাখতে পারেন। শাড়ির আঁচলটি ভাঁজ করে কাঁধের ওপর দিয়ে নিয়ে যেতে হবে। ব্লাউজের বাড়তি অংশটি ফিতার সাহায্যে আটকে দিলেই হবে।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

গলায় ফ্রিলের হালকা কাজ। বাকি অংশে আর কোনো কারুকাজ নেই। তবে কাটে আছে ভিন্নতা। ব্লাউজের নিচের অংশে রাখা হয়েছে উঁচু-নিচু কাট। পুরো ব্লাউজটিতেই ছিমছাম ভাব। ভারী কাজের শাড়ির সঙ্গেও মানিয়ে যাবে।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

ব্লাউজটির ওপরের অংশ মসলিন দিয়ে বানানো। এতে চলে এসেছে স্বচ্ছ ভাব। বাকি অংশে ব্যবহার করা হয়েছে খাদির কাপড়। লাল-সাদা জামদানির জন্য আদর্শ ব্লাউজ।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

নবমীর রাতে একটু ভারী করে সাজাই যায়। জামদানি শাড়ির সঙ্গে পরা হয়েছে ভারী গয়না। হাতায় একরঙা মসলিনের সঙ্গে ব্যবহার করা হয়েছে ব্লাউজের বাকি অংশের কাপড়। সামনের নিচের দিকের অংশটি ফাঁড়া দেওয়া।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

লাল-সাদা শাড়ির জন্য আরেকটি ব্লাউজ। যাঁরা হাতাকাটা পরতে চান না, এই নকশায় যেতে পারেন তাঁরা। তবে এ ক্ষেত্রে ব্লাউজের কাপড়টি যেন হয় সুতি। একদিকের কোমরে উজ্জ্বল রঙের কাপড় দিয়ে বো করা হয়েছে।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

ব্লাউজের পেছনেও থাকতে পারে বোয়ের নকশা।

পূজার সময়টিতে শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন এ ধরনের ব্লাউজ
ছবি: নকশা

হাতাকাটা ব্লাউজের ওপর জ্যাকেট স্টাইলের ব্লাউজও পরতে পারেন। তবে যেখানে খুব গরম থাকবে, সেখানে এ ধরনের ব্লাউজ না পরাই ভালো।

রয়া মুনতাসীর
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩: ৩৮
সূত্র : প্রথম আলো

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শারীরিক সম্পর্কে ওজন কি সমস্যা?
Next Post:ডেঙ্গু যাঁদের জন্য ঝুঁকিপূর্ণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top