• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / অ্যালার্জির সমস্যা

অ্যালার্জির সমস্যা

June 3, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ১৯ বছর। আমি সাত-আট মাস ধরে লক্ষ করছি, একটু ধুলোবালি, গাড়ির ধোঁয়া লাগলে, বা কখনো ঘর, কাপড়, এমনকি শেলফের বই-খাতা পরিষ্কার করতে গেলে প্রথমে আমার নাক ও চোখ চুলকায়। নাক ও চোখ দিয়ে পানি আসে। এরপর শ্বাসকষ্ট ও কাশি হয়, বুক চেপে আসে এবং বুকের ভেতর বাঁশির মতো শোঁ শোঁ আওয়াজ হয়। আমার আরেকটি সমস্যা হলো, অ্যালার্জি-জাতীয় কোনো খাবার খেলে শরীরে লাল চাকা বা দাগের মতো হয়। এই সমস্যাগুলো আমার অনেক আগে থেকেই। এ জন্য বিভিন্ন সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছি কিন্তু আশানুরূপ ফল পাইনি। আসলে আমার কী হয়েছে? এর কোনো পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন আছে কি? এর চিকিৎসা কী?
নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।

পরামর্শঃ সম্ভবত আপনি নাক, চোখ, ত্বক ও শ্বাসনালির অ্যালার্জিজনিত রোগ, যেমন-অ্যালার্জিক রাইনাইটিস, অ্যালার্জিক কংজাংটিভাইসিস, আরটেকেরিয়া ও অ্যাজমা রোগে ভুগছেন। যদিও বেশির ভাগ অ্যালার্জিজনিত রোগকে, রোগের উপসর্গ ও সঠিক ইতিহাসকে মোটামুটিভাবে নির্ণয় করা যায়, তবে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বা অন্য কোনো রোগ আছে কি না, তার জন্য কখনো কখনো কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়। যেমন-কমপ্লিট ব্লাড কাউন্ট স্কিন অ্যালার্জির টেস্ট। সিরাম আইজিই এক্স-রে পিএনএস, বুকের এক্স-রে, স্পাইরোমেটি পরীক্ষা করাতে পারেন। পরীক্ষাগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ ও তত্ত্বাবধানে করাবেন। উপসর্গগুলো থেকে ভালো থাকতে হলে যে কাজটি প্রথমে করতে হবে তা হলো, যে যে কারণে আপনার এ সমস্যাগুলো হয় সেগুলো চিহ্নিত করা এবং যতদূর সম্ভব তা এড়িয়ে চলা। যেমন-ধুলোবালি বা ধোঁয়া থেকে দূরে থাকা। ঘর ঝাড়ামোছা না করা, কাপড় বা বইপত্র পরিষ্কার না করা, বেডরুম, ড্রয়িংরুম বা অফিসের মেঝেতে কার্পেট না রাখা। বাড়িতে বিড়াল, কুকুর, পাখি বা হাঁস-মুরগি ঢুকতে না দেওয়া বা এগুলো না পোষা।
রোগের প্রকোপ কমানোর জন্য আপনি নিয়মিত অ্যান্টিহিস্টাসিন যেমন-লরাটাডিন, ডেসলবাঢাডিন ও কিটোটিফেন খেতে পারেন। প্রয়োজন হলে নাক-চোখে স্টেরয়েড স্প্রে ও ড্রপ ব্যবহার করে দেখতে পারেন। কাশি ও শ্বাসকষ্টের এ ওষুধগুলোর পাশাপাশি নিয়মিত বেকলোমিথাসন ইনহেলার এবং প্রয়োজন হলে সালবিউটামল ইনহেলার ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই ওষুধগুলো একজন বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করবেন।

পরামর্শ দিয়েছেন
মো· দেলোয়ার হোসেন
বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ, শাহবাগ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০৩, ২০০৯

Tag: ইনহেলার, এক্স-রে, কাশি, চোখ, ত্বক, ধুলোবালি, নাক, বুক, শ্বাসকষ্ট

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:থাকব নাকো বদ্ধ ঘরে
Next Post:খিঁচুনির ওষুধ নিয়মিত খাচ্ছেন তো?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top