• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এইডস প্রতিরোধে খৎনা

এইডস প্রতিরোধে খৎনা

November 27, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

মরণব্যাধি এইডস প্রতিরোধে খাতনা কার্যকর ভুমিকা রাখতে পারে। সদ্যসমাপ্ত টরেন্টো বিশ্ব এইডস সম্মেলনে বিশেষজ্ঞরা এই মতামত জানিয়েছেন। আফ্রিকার যেসব দেশে খাতনার হার বেশি সেসব দেশে এইডসের হার তুলনামুলক কম। চিকিৎসকরা আফ্রিকার এইডসপীড়িত অঞ্চলে এ ব্যাপারে গবেষণা করেন। তবে এ ব্যাপারে আরো বিস্তারিত ও নিবিড় গবেষণার প্রয়োজন রয়েছে। বিশ্বস্বাস্হ্য সংস্হার এইডস ভাইরাস সংক্রান্ত বিভাগের পরিচালক ডা.

কেভিন ডি কুক মতামত প্রকাশ করেছেন, পুরুষাঙ্গের সামনের অংশের আবরণের ভেতরে এইচআইভি ভাইরাস খুব সহজেই প্রবেশ করতে পারে এবং সেখানে পুর্ণতার সুযোগ পায়। কিন্তু খাতনা করা হলে এইচআইভি ভাইরাস পুর্ণতার সুযোগ পাওয়ার আগেই মারা যায়। ধর্মীয় বিশ্বাসে মুসলমানরা খাতনা করে থাকেন। তাই স্বাস্হ্যগত কারণে সবারই উচিত খাতনা করা। বর্তমানে এইডসের মতো মরণব্যাধি ঠেকাতে খাতনা করা জরুরি। তবে অন্যান্য ঝুঁকির কথাও একই সঙ্গে স্মরণ রাখতে হবে।

লেখকঃ ডা. ওয়ানাইজা
উৎসঃ দৈনিক আমার দেশ, ২৭ নভেম্বর ২০০৭

Tag: এইডস, খৎনা, ভাইরাস

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্লাড ক্যান্সারে মুখের সমস্যা
Next Post:বিশ্বে এইচআইভি বহনকারীর সংখ্যা ৪০ মিলিয়ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top