• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / কৃতীর ঘরারায় চোখ আটকেছে? এই বিয়ের মরশুমে আপনিও নিজেকে সাজান অভিনেত্রীকে দেখে

কৃতীর ঘরারায় চোখ আটকেছে? এই বিয়ের মরশুমে আপনিও নিজেকে সাজান অভিনেত্রীকে দেখে

November 10, 2021 Category: লাইফস্টাইল
কৃতীর ঘরারায় চোখ আটকেছে? এই বিয়ের মরশুমে আপনিও নিজেকে সাজান অভিনেত্রীকে দেখে
এই সময় জীবনযাপন ডেস্ক: পুজোর পর এবার শুরু হতে চলেছে বিয়ের মরশুম। স্বাভাবিক ভাবেই এথনিক পোশাকের ওপর বেশি করে নজর রাখছেন সকলে। নিজেকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তোলার জন্য, সমস্ত মেয়েরাই বলিউড ডিভাদের দেখে কিছু টিপস নিয়ে থাকেন। এবার অভিনেত্রী কৃতী স্যাননের কাছ থেকে এথনিক পোশাকের টিপস নিতে পারেন। লন্ডনে দীপাবলি পালনে চেরি লাল রঙের ঘাঘরা চোলিতে সকলের নজর কেড়েছেন তিনি। তাঁর এই ছবি থেকে চোখ ফেরাতে পারছেন না অনেকে। এবার কৃতীর এই লুককে কোনও বিয়ের পোশাক হিসেবে বেছে নিতে পারেন।

বিদেশের মাটিতে উৎসব পালনের এই ঝলক দেখিয়েছেন কৃতীর স্টাইলিস্ট। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে কৃতীকে চেরি লাল রঙের হাতকাটা আনারকলি কুর্তায় দেখা যায়, এতে করা ছিল মারোদির কাজ।

এই চান্দেরী সিল্ক কুর্তীটিকে একই ফ্যাব্রিকের ঘরারার সঙ্গে পরেছিলেন তিনি। বর্ডারে মারোদি কাজ করা ম্যাচিং ওরনা ও পায়ে সোনালী জুতো পরে নিজের সাজ পূর্ণ করেছিলেন তিনি।

মাঝখান থেকে সিঁথি করা চুল নিজের কাঁধের ওপর ফেলে রেখেছিলেন, স্বাভাবিক ভাবে সৌন্দর্য বেড়ে গিয়েছে এক ধাক্কায় বহুগুণ। খুব কম অ্যাকসেসরি পরেছিলেন তিনি। তাঁর পোশাক ও সৌন্দর্যই কথা বলছিল সবচেয়ে বেশি। গোলাপী লিপস্টিক, গোলাপী গাল তাঁকে করে তুলেছিল আরও মনমোহক। আবার কালো আইলাইনার, মাস্কারা, কালো ভুরুযুগল তাঁর সৌন্দর্যে চার চাঁদ লাগিয়েছিল।

ভারতীয় ফ্যাশান ডিজাইনার পুনীত বালনা ডিজাইন করেছেন এই পোশাক। ভারতীয় সংস্কৃতি, আধুনিকতা, নান্দনিকতার মেলবন্ধন ঘটে তাঁর ডিজাইনে। রাজস্থানি সংস্কৃতির ছাপ থাকে তাঁর পোশাকে। ডিজাইনার পুনীত বালনার ওয়েবসাইটে এই পোশাকের দাম ৪২,৫০০ টাকা। অন্য দিকে সেলিব্রিটি স্টাইলিস্ট ও ক্রিয়েটিভ কনসালটেন্ট সুকৃতী গ্রোভার কৃতী স্যাননকে স্টাইল করেছেন।

কৃতী স্যাননের এই ছবিতে মুগ্ধ হলে, এই বিয়ের মরশুমে আপনারাও ঘরারাকেই নিজের পোশাক হিসেবে বেছে সকলকে তাক লাগিয়ে দিন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-10 19:00:12
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:বাড়তে থাকা দূষণের হাত থেকে বাঁচতে কী করবেন? জেনে নিন এখনইবাড়তে থাকা দূষণের হাত থেকে বাঁচতে কী করবেন? জেনে নিন এখনই
Next Post:জীবনের ঠিক কতটা সময় বাথরুমে কাটান আপনি! জানেন?জীবনের ঠিক কতটা সময় বাথরুমে কাটান আপনি! জানেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top