• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / কিয়ারা আডবানির এই লুকে মুগ্ধ ফ্যানেরা, দাম? মাত্র ₹৩,০০০০০!

কিয়ারা আডবানির এই লুকে মুগ্ধ ফ্যানেরা, দাম? মাত্র ₹৩,০০০০০!

November 7, 2021 Category: লাইফস্টাইল
কিয়ারা আডবানির এই লুকে মুগ্ধ ফ্যানেরা, দাম? মাত্র ₹৩,০০০০০!
এই সময় জীবনযাপন ডেস্ক: বলিউডের বর্তমান ফ্যাশন ডিভা হিসেবে খুবই জনপ্রিয় নাম হল কিয়ারা আডভানি। তাঁর ফ্যাশন, তাঁর স্টাইল বরাবরই নজর কাড়ে ভক্তদের। প্রিয় বলিউড তারকাদের মতো ফ্যাশন, স্টাইল মেনে চলতে পারেন আপনিও। তবে সব সময় যে তারকাদের পছন্দের ব্র্যান্ড ফলো করা যায় এমনও নয়। কারণ তারকারা যে পরিমাণ অর্থ পোশাকের পেছনে ব্যায় করতে পারেন আমজনতার পক্ষে তা সম্ভব নয়। তবে কিয়ারার পোশাক,গয়না, ব্যাগ সব সময়ই নজর কাড়ে। সম্প্রতি কিয়ারার ব্যবহৃত একটি টোটে ব্যাগ হইচই ফেলেছে নেটপাড়ায়। সংবাদ সংস্থা মারফত জানা গিয়েছে তাঁর সেই ব্যাগটির মূল্য নাকি তিন লক্ষ টাকা!

একটি অনুষ্ঠানে ধূসর রঙের স্প্যাগেটি ম্যাক্সি ড্রেস পরে উপস্থিত হয়েছিলেন কিয়ারা। প্রায় নো মেকআপ লুক বলা যায়। চোখে ছিল একেবারে হালকা কাজল। ড্রেসে হালকা এমব্রয়ডারি করা। গ্রীষ্ম কিংবা পর্ষায় বেশ আরামদায়ক তাঁর এই পোশাক। তবে চমক ছিল আকাশী রঙের টোটে ব্যাগে। ব্যাগটি দেখতে খুবই অসাধারণ এরকম কিন্তু নয়। কিন্তু দেখতে ভীষণ সুন্দর। আকাশী লেদারের সঙ্গে কাঠের হাতল। সব মিলিয়ে বেশ মানানসই ছিল কিয়ারার সাজ।

এছাড়াও কিয়ারা মিয়মিত শরীরচর্চা করেন। ফলে তাঁর শরীরে কোথাও বাড়তি মেদ নেই। আর তাঁর গড়ন এতটাই সুন্দর যে ড্রেসটিও দেখতে ভারি চমৎকার লেগেছে। কিয়ারার পোশাকের সঙ্গে মূল আকর্ষণ ছিল গুচির এই টোটে ব্যাগটি। যে কারণে তিনি কোনও রকম হেয়ার স্টাইল করেননি। এমনকী মেকআপ থেকেও দূরে ছিলেন। তবে তাঁর ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা এই ব্যাগটি নিয়ে। ব্যাগের সঙ্গে দামের কোনও সাযুজ্যই খুঁজে পাচ্ছেন না তাঁর ফ্যানরা।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-07 15:45:48
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:শীতের ছুটিতে ট্রেকিং-এর প্ল্যান? রইল হদিশ...শীতের ছুটিতে ট্রেকিং-এর প্ল্যান? রইল হদিশ…
Next Post:পেঁয়াজ কাটতে গিয়ে নাজেহাল? রইল মুক্তির সহজ উপায়…পেঁয়াজ কাটতে গিয়ে নাজেহাল? রইল মুক্তির সহজ উপায়...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top