• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / আপনাকে দেখে সহজেই আকর্ষিত হন নারী? যে ভাবে জানবেন!

আপনাকে দেখে সহজেই আকর্ষিত হন নারী? যে ভাবে জানবেন!

November 5, 2021 Category: লাইফস্টাইল
আপনাকে দেখে সহজেই আকর্ষিত হন নারী? যে ভাবে জানবেন!

হাইলাইটস

  • প্রেমে পড়লে কিংবা প্রেমে একেবারে ডুবে থাকলে মেয়েরা কিন্তু নানা কিছু শেখে।
  • কীভাবে তাঁদের ভালোবাসার মানুষকে সন্তুষ্ট রাখা যায়
  • তাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না

এই সময় জীবনযাপন ডেস্ক: মেঘ-আর পাহাড়ের গল্প তো সবারই জানা। মেঘের ছোঁয়ায় পাহাড় কী ভাবে হয়ে উঠেছিল ছাব্বিশ বছরের ছোকরা সেই গল্পও অনেকে শুনেছেন। ‘ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ’- পূর্ণেন্দু পত্রীর ‘সেই গল্পটার’ কথা সকলেই জানেন। প্রেমে পড়লে কিংবা ভালোবাসলে বদলে যায় মেয়েরা। আর সত্যিকারের প্রেমিকের খোঁজ পেলে মেয়েরা কিন্তু তাঁকে আগলে রাখতে চান। ভালোবাসলেসকলের মধ্যই পরিবর্তন আসে। কিন্তু মেয়েদের প্রকাশ ভঙ্গিমা অন্যদের তুলনায় আলাদা। সব সময় ‘আমি তোমাকে ভালোবাসি’ তাঁরা মুখে বলেন না। বরং অন্যান্য কিছু আচরণে তা বুঝিয়ে দেন।

তাঁর জীবনের বেশ কিছু সিক্রেট আপনার সঙ্গে শেয়ার করে- মেয়েরা যে সব ছেলেদের মন থেকে ভালোবাসে, নিজের মতো করে আগলে রাখতে চায় তাদের সঙ্গে কিন্তু মন খুলে কথা বলে। জীবনের অনেক সিক্রেটও তাদের জানিয়ে দেয়। অনেক আবেগ জড়িয়ে থাকে তাদের ভাবনায়।

প্রশ্রয় দেয়- যখন সে আপনাকে ভালোবাসছে তখন অনেক ছোট ছোট জিনিস থেকেই কিন্তু আপনাকে আগলে রাখার চেষ্টা করে। আপনার কোনও কাজে যেমন সাহায্য করে তেমনই উদরপূর্তিতেও কিন্তু কোনও খামতি রাখেন না। তাঁর যথাসাধ্য চেষ্টা করেন।

আপনার জন্য কেনাকাটা করে- আপনার পছন্দের যেমন খেয়াল রাখেন তেমনই কিন্তু আপনার জন্য কেনাকাটা করতেও ভোলেন না। নিজের জন্য কেনাকাটা মুলতুবি রেখেও শুধুমাত্র আপনার জন্য কেনেন, কারণ তাতে আপনার ভালো লাগবে। এছাড়াও নানা সময় উপহার তো আছেই।

পছন্দের রান্না- প্রেমে পড়লে কিংবা প্রেমে একেবারে ডুবে থাকলে মেয়েরা কিন্তু নানা কিছু শেখে। কীভাবে তাঁদের ভালোবাসার মানুষকে সন্তুষ্ট রাখা যায় তাতে চেষ্টার কোনও ত্রুটি রাখেন না। প্রেমিক যা কিছু খেতে পছন্দ করেন তা মোটামুটি সবই তাঁরা বানিয়ে ফেলার চেষ্টা করেন। প্রেমিকা/বউদের হাতের রান্না খেতে মেয়েরা কিন্তু বেশ পছন্দই করে

সত্যি কথা বলেন- কোনও মিথ্যে বলে নিজেকে খুব বড় কিছু দেখিয়ে প্রেম করতে কিন্তু মেয়েরা নারাজ। বরং তাঁরা যা বলেন, যে টুকু করেন এই সবটাই মন থেকে করেন। সেখানে কোনও রকম ফাঁক থাকে না। ত্রুটি থাকে না। আপনাকে যখন কেউ এতখানি ভালোবাসছেন তখন কিন্তু তাঁর খেয়াল রাখা আপনারও কর্তব্য।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-11-05 14:55:40
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:সুস্বাদু পদএই দীপাবলিতে বাড়িতেই উপভোগ করুন পাঁচতারা হোটেলের রকমারি স্বাদ!
Next Post:শরীর সচেতন হলেও হতে পারে হার্ট অ্যাটাক! কেন জানেন?শরীর সচেতন হলেও হতে পারে হার্ট অ্যাটাক! কেন জানেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top