• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সুস্থ থাকার গোপন রহস্য আদা চায়ে

সুস্থ থাকার গোপন রহস্য আদা চায়ে

October 7, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সুস্থ থাকার গোপন রহস্য আদা চায়ে

ছবি: সংগৃহীত।

সর্দি কাশি হলে মোক্ষম ওষুধ আদা। ঠাণ্ডা লাগলে আমরা অনেকেই আদা দিয়ে চা পান করে থাকি। এমনকি গলায় সংক্রমণ হলেও চিকিৎসকরা আদা চায়ের পরামর্শ দেন। কিন্তু শুধুই কি সর্দি কাশির ক্ষেত্রে সহায়ক আদা চা? জানুন এর আরও উপকারিতা-

উচ্চ রক্তচাপে থাকে হৃদরোগে সংক্রমণ হওয়ার ঝুঁকি। নিয়মিত আদা চা পান করলে কম থাকবে আপনার ব্লাড প্রেশার এবং সুস্থ থাকতে আপনার হার্ট। গ্যাস অম্বলের সমস্যা, বদহজমের সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আদা। এর জন্য আদা দিয়ে চা পান করতে পারেন কিংবা কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন।

ক্লান্তি, আলস্য অনুভব করেন? এর জন্যও খেতে পারেন আদা দিয়ে চা। ওজন কমাতেও সহায়ক আদা চা। পেটের মেদ কমাতে নিয়মিত পান করুন আদার চা।

একটুতেই রোগে আক্রান্ত হন? এর অর্থ আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা কম। এর জন্যও পান করতে পারেন আদা চা। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আদা। সুতরাং ত্বকের বার্ধক্য থেকে শুরু করে ক্যান্সারের কোষকে প্রতিরোধ করতে সক্ষম আদা চা।

নিয়মিত মাইগ্রেনের সমস্যা ভুগছেন বা মাঝে মাঝেই মাথার যন্ত্রণা হয়? এর উপযুক্ত ওষুধ আদা চা। এক কাপ আদা চা খেলে আপনার মাইগ্রেনের সমস্যার সমাধান মিলতে শুরু হবে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-07 20:01:59
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এই ছবিতে জিমে একজন নারীকে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে।বাংলাদেশের শহরাঞ্চলে পুরুষদের পাশাপাশি নারীরাও এখন জিমে যাচ্ছেন
Next Post:বিয়ের আগে নারী-পুরুষের রক্তের গ্রুপ জানা কেন জরুরিবিয়ের আগে নারী-পুরুষের রক্তের গ্রুপ জানা কেন জরুরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top