• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়

সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়

October 8, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়

ছবি: সংগৃহীত

সাইনাস হলো আমাদের দেহের যে সকল স্থান ফাঁপা বা ছিদ্রযুক্ত হয়ে থাকে তাকে বোঝায়। আর এ সকল স্থানে কোনো ঘা বা প্রদাহ হলেই তাকে সাইনোসাইটিস বলে। সাইনোসাইটিস সমস্যার প্রথম ও প্রধান লক্ষণ হলো মাথা ব্যথা। এছাড়াও সর্দি ভাব, নাক বন্ধ ও জ্বর জ্বর ভাবও থাকে। সাইনাসের সমস্যায় চোখ ও নাকের পার্শ্ববর্তী অঞ্চলেও ব্যাথা হয়ে থাকে। আসুন জেনে নেই এই সমস্যা থেকে পরিত্রাণের উপায়-

* ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন- ডিম, টমেটো, দুধ, দই, আম, কুমড়ো, গাজর ইত্যাদি। সাইনোসাইটিসে ভুগলে নিয়মিত এ ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন।

* জিরা ও ঘি সাইনোসাইটিস প্রতিরোধে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। তাই টালা জিরার সাথে ঘি মিশিয়ে খেতে পারেন।

* চায়ের পানির সাথে আদা ও দারুচিনি ফুটিয়ে ওই পানীয় খেতে পারেন। এটা অনেকটা সাহায্য করে সাইনোসাইটিসের সমস্যা থেকে পরিত্রাণ পেতে।

* প্রচুর পরিমাণে পানি পান করুন। কারণ পানি খেলে শ্লেষ্মা পাতলা হয় আর সেটা ধীরে ধীরে বের হয়ে যায়। তাই সাইনোসাইটিসের সমস্যা থেকে রেহাই পেতে প্রতিদিন প্রচুর পানি পান করেন।

* প্রতিদিন ৩ থেকে ৪ গ্লাস মেথি মেশানো পানি খেতে পারেন।

* ঠান্ডা জাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া প্রতিদিন সঠিক সময়ে খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

* পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন। এছাড়া মানসিক চাপ নেওয়া থেকে দূরে থাকুন। সেই সঙ্গে দৈনিক ৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।

এনএনআর/



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-08 08:04:03
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ের আগে নারী-পুরুষের রক্তের গ্রুপ জানা কেন জরুরিবিয়ের আগে নারী-পুরুষের রক্তের গ্রুপ জানা কেন জরুরি
Next Post:পুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সারপুরুষেরও হতে পারে ব্রেস্ট ক্যান্সার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top