• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / G-20-র ফাঁকে WHO-র প্রধানের সঙ্গে কথা PM Modi-র, স্বীকৃতি পেল Covaxin!

G-20-র ফাঁকে WHO-র প্রধানের সঙ্গে কথা PM Modi-র, স্বীকৃতি পেল Covaxin!

November 3, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
G-20-র ফাঁকে WHO-র প্রধানের সঙ্গে কথা PM Modi-র, স্বীকৃতি পেল Covaxin!

নিজস্ব প্রতিবেদন: শেষপর্যন্ত ভারত বায়োটেকের কোভিড টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সূত্রের খবর, গত সপ্তাহে জি-২০ সম্মেলনের ফাঁকে হু প্রধান টেড্রোস আধানম ঘেব্রিয়েসাসের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তখনই কোভ্যাক্সিনকে ছাড়পত্র বিষয়টি আলোচনা হয়।

সেই এপ্রিলে হু-র কাছে ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন করেছিল ভারত বায়োটেক। গত ২৬ অক্টোবর অতিরিক্ত তথ্যাদি চেয়ে পাঠায় হু-র টেকনিক্যাল কমিটি। ওই তথ্যের ভিত্তিতে ঝুঁকি পর্যালোচনা করা হবে বলে জানানো হয়। হু-কে সমস্ত তথ্য পাঠায় ভারতীয় টিকা উৎপাদনকারী সংস্থা। তন্মধ্যে গত সপ্তাহে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে হু-র ডিরেকটর জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসাসের সঙ্গে সাক্ষাৎ করেন মোদী। সূত্রের খবর, ওই সাক্ষাতে কোভ্যাক্সিন টিকার ছাড়পত্র দেওয়ার বিষয়টি নিয়ে তদ্বির করেন তিনি। শুধু তাই নয় জি-২০ শীর্ষ সম্মেলনেও কোভ্যাক্সিন বাকি দেশগুলিকে দেওয়ার পথে যে বাধা রয়েছে তা খোলাখুলি বলে দেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন, টিকা-অসাম্যের মোকাবিলা করতে তৎপর ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই ৫ বিলিয়ন টিকার ডোজ উন্নয়নশীল দেশগুলিকে দেওয়া হবে।        

এর পর বুধবার কোভ্যাক্সিনকে সবুজ সংকেত দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।কোভিড-১৯ প্রতিরোধে কোভ্যাক্সিনেক কার্যকারিতা ৭৭.৮ শতাংশ। নতুন ডেলটা প্রজাতির মোকাবিলায় ৬৫.২ শতাংশ কার্যকর।     

আরও পড়ুন- ভারতের বিরাট জয়, ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা Covaxin-কে ছাড়পত্র দিল WHO

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)     



Zee24Ghanta: Health News
2021-11-03 21:18:26
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Diwali Alerts:  দীপাবলি উদযাপনে সাবধানতা অবলম্বন করুন, মেনে চলুন এই নিয়মগুলিদীপাবলি উদযাপনে সাবধানতা অবলম্বন করুন, মেনে চলুন এই নিয়মগুলি / Here are some rules to follow while celebrating Diwali with caution
Next Post:যে কারণে কমে যাচ্ছে স্মৃতিশক্তিযে কারণে কমে যাচ্ছে স্মৃতিশক্তি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top