• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / একদিনে করোনা কোপে প্রাণ হারালেন ৮০৫ জন, দীপাবলির আগে বাড়ছে চিন্তা / Coronavirus India reports 14348 new COVID19 cases 805 deaths in last 24 hours

একদিনে করোনা কোপে প্রাণ হারালেন ৮০৫ জন, দীপাবলির আগে বাড়ছে চিন্তা / Coronavirus India reports 14348 new COVID19 cases 805 deaths in last 24 hours

October 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: একদিনে করোনা কোপে প্রাণ হারালেন ৮০৫ জন, দীপাবলির আগে বাড়ছে চিন্তা

নিজস্ব প্রতিবেদন: কমছেই না করোনা৷ বরং এবার চিন্তা দৈনিক মৃত্যু নিয়ে। চলতি বছরে মার্চ এপ্রিল মাসে রেকর্ড সংখ্যক মৃত্যুর সাক্ষী হয়েছিল দেশ। নদী ঘাট থেকে শ্মশান-কবর, শবদেহে ভরে উঠেছিল সব জায়গা। সেই স্মৃতি মনে করেই উৎসব আবহে উদ্বেগ বৃদ্ধি দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০৫ জনের। অর্থাৎ প্রায় প্রায় ১০ শতাংশ বেড়েছে প্রাণহানির হার৷ 

দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৪৮। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৭ হাজার ১৯১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৪৬ হাজার ১৫৭। করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩৩৪। করোনাকে হারিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৬৩২ জন।  একদিনে করোনা মুক্তের সংখ্যা ১৩ হাজার ১৯৮। 

আরও পড়ুন, Alarming! ম্যাকডোনাল্ডস, পিজা হাট, ডোমিনজের খাবারে মিলল ডিটারজেন্টের রাসায়নিক

স্বাস্থ্যমন্ত্রকের তথ্যঅনুসারে এই মৃত্যুহার কয়েকমাসের মধ্যে সর্বোচ্চ। দেশে এখনও অতিমারি আবহ থাকায় করোনা সংক্রান্ত বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। দেশের প্রায় ১১ কোটি মানুষ সময়ে দ্বিতীয় ডোজের টিকা নিতে পারেননি বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর মাসের মধ্যে সমগ্র দেশবাসীর জন্য প্রথম ডোজ নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানান, ২ নভেম্বর ধন্বন্তরি জয়ন্তীতেই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে ‘হর ঘর দস্তক’ বা বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ অভিযান। এ ব্যাপারে ৪৮ টি জেলাকে ইতিমধ্যেই অগ্রাধিকার হিসেবে বেছে নেওয়া হয়েছে। জেলাগুলিতে এখনও পর্যন্ত ৫০ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজই পাননি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-10-29 12:45:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:দিনের কোন সময় হুল ফোটায় ডেঙ্গির মশা? জেনে নিন...দিনের কোন সময় হুল ফোটায় ডেঙ্গির মশা? জেনে নিন…
Next Post:অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণে কী কী ক্ষতি হয়, জানেন?অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণে কী কী ক্ষতি হয়, জানেন?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top