• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / স্মার্টফোনের কারণে কমছে দৃষ্টিশক্তি, সাবধান থাকবেন যেভাবে

স্মার্টফোনের কারণে কমছে দৃষ্টিশক্তি, সাবধান থাকবেন যেভাবে

October 25, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
স্মার্টফোনের কারণে কমছে দৃষ্টিশক্তি, সাবধান থাকবেন যেভাবে

ছবি: সংগৃহীত।

স্মার্টফোনের ব্যবহার যত বাড়ছে, ততই বাড়ছে চোখের সমস্যা। বিশেষ করে করোনাকালে এর ব্যবহার আরও বেড়ে গিয়েছে। কিন্তু বর্তমান সময়ে স্মার্টফোন বাতিল করাও সম্ভব নয়। তা হলে কী করে এই সমস্যা থেকে বাঁচবেন?

অ্যান্টি গ্লেয়ার প্রোটেকটর ব্যবহার করুন। এতে চোখের উপর ক্ষতিকারক নীল রশ্মির প্রভাব কম পড়বে। চোখ শুকিয়ে যাওয়ার প্রবণতা কমবে। বারবার চোখের পলক ফেলুন। তাতেও চোখে ভিজে থাকবে। আধ ঘণ্টা অন্তর পরিষ্কার জলের ঝাপটা দিয়ে চোখ ধুয়ে নিন।

২০ মিনিট টানা ফোনের দিকে তাকিয়ে থাকলে, তারপরে অন্তত ২০ সেকেন্ড ধরে ২০ ফুট দূরের কিছুর দিকে তাকান। পারলে ফোনের হরফের মাপ বড় করে নিন। তাতে চোখের উপর চাপ কম পড়বে। ফোনের ঔজ্জ্বল্য বা ব্রাইটনেসও কমিয়ে রাখুন।

ফোনের পর্দায় যত ধুলো এবং ময়লা থাকে, ততই চোখের উপর চাপ বাড়ে। তাই ফোনের পর্দা নিয়মিত পরিষ্কার করুন। চোখের একেবারে কাছে ফোন ধরবেন না। অন্তত ১৬-১৭ ইঞ্চি দূরত্ব রেখে ধরুন। তাতেও চোখে কম চাপ পড়বে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা— যখনই চোখের ন্যূনতম সমস্যা হবে, চিকিৎসকের পরামর্শ নিন। এই বিষয়গুলি মাথায় রাখলে স্মার্টফোনের প্রভাব থেকে চোখ কিছুটা সুরক্ষিত রাখা যায়।



স্বাস্থ্য – Jamuna Television
2021-10-25 12:39:20
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:খেলা দেখতে বসেছেন? যে যে বিষয় অবশ্যই মাথায় রাখবেনখেলা দেখতে বসেছেন? যে যে বিষয় অবশ্যই মাথায় রাখবেন
Next Post:Breast Cancer: ব্রেস্ট ক্যানসার রুখবেন কী করে? কী ভাবে বুঝবেন আপনার অসুখ শিয়রে, জেনে নিন…Breast Cancer: ব্রেস্ট ক্যানসার রুখবেন কী করে? কী ভাবে বুঝবেন আপনার অসুখ শিয়রে, জেনে নিন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top