• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / 'জিন্দেগি আনলকস'! শিশুদের Hepatitis A সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে: সতর্ক থাকুন, সময়মতো টিকা দিন

'জিন্দেগি আনলকস'! শিশুদের Hepatitis A সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে: সতর্ক থাকুন, সময়মতো টিকা দিন

October 27, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
'জিন্দেগি আনলকস'! শিশুদের Hepatitis A সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে: সতর্ক থাকুন, সময়মতো টিকা দিন
অতিমারির জেরে দীর্ঘদিন ধরে ঘরবন্দি হয়ে পড়েছে শিশুরা। বদ্ধ ঘরে একঘেঁয়েমি কাটাতে কখনও ই-লার্নিং, আবার কখনও মোবাইল ফোনে ভিডিয়ো গেম কিংবা টিভি দেখেই সময় কাটাচ্ছে খুদেদের দল। বাইরে গিয়ে বন্ধুদের সঙ্গে মিলেমিশে খেলার সুযোগ কার্যত নৈব নৈব চ। কিন্তু, ধীরে ধীরে সকলেই ছন্দে ফিরছেন। আনলকের ফলে ধীরে ধীরে বাচ্চারা বাইরে বেরোনোর সুযোগ পাচ্ছে। এটা খুবই ভালো যে শিশুরা আবার স্বাভাবিক জীবনধারায় ফিরতে পারছে, যা তাদের বড় হয়ে ওঠার পথকে প্রসারিত করবে। তবে, করোনা আবহে শুধু শিশুদের খেয়াল রাখলে চলবে না, অন্যান্য প্রাণঘাতী রোগের বিষয়েও সতর্ক থাকতে হবে অভিভাবকদের।

বাচ্চাদের বাইরে বেরনো মানেই তারা বাইরের খাবার খাবে। ফলে তাদের খাবার বা জলবাহিত অসুখের ঝুঁকি রয়েছে। যেমন জন্ডিসের ঝুঁকি রয়েছে, যা হেপাটাইটাস এ ভাইরাসের কারণে হয়। আর এ নিয়ে সতর্ক থাকা জরুরি।

দেখুন ভিডিয়ো:

Hepatitis A কী?

লিভারে সংক্রমণের জেরে হয় হেপাটাইটাস এ। হেপাটাইটিস এ ভাইরাস ওয়ানের জেরে এই সংক্রমণ হয়। এর জেরে হাল্কা থেকে গুরুতর অসুস্থ হতে পারে। এমনকী, কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত এই সংক্রমণ থাকতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, প্রতি বছর বিশ্বে ১০ কোটিরও মানুষ হেপাটাইটিস এ-তে সংক্রমিত হন। যদিও এ ধরনের লিভার সংক্রমণ শিশুদের ক্ষেত্রে হাল্কা বা স্বাভাবিক হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে মারাত্মক হতে পারে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই সংক্রমণের উপসর্গ মারাত্মক হতে পারে। তাদের মধ্যে ৭০ শতাংশেরও বেশি ক্ষেত্রে ঘটে।

হেপাটাইটিস এ সংক্রমণ দীর্ঘস্থায়ী হয় না। এই সংক্রমণের প্রভাব মারাত্মক হতে পুারে কিছু ক্ষেত্রে, যদি পরীক্ষা না করানো হয়। কিছু ক্ষত্রে এর ফলে অ্যাকিউট লিভার ফেলিওরের মতো ঘটনা ঘটতে পারে, এমনকী, মৃত্যু পর্যন্ত হতে পারে। বিশ্বব্যাপী, বিশেষত অস্বাস্থ্যকর এলাকায় এ ধরনের সংক্রমণ ঘটার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য, স্বাস্থ্যকর এলাকায় থাকার জন্য যেসব শিশুরা অতীতে এই ভাইরাসের সংস্পর্শে আসেনি, তারা শৈশবে এই সংক্রমণ এড়াতে পারে। বয়:সন্ধিকালে তাদের গুরুতর সংক্রমণের ঝুঁকি থাকে।

কী ভাবে এই সংক্রমণ ছড়ায়?

জল ও খাবার থেকেই হেপাটাইটিস এ ছড়ায়। প্রাথমিকভাবে এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে সংক্রমিত হয়। দূষিত জল খেলে বা অস্বাস্থ্যকর খাবার খেলে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

রোগের লক্ষণ ও উপসর্গ কী?

সকল সংক্রমিত ব্যক্তির শরীরে উপসর্গ থাকে না। সংক্রমিত হওয়ার দুই থেকে ছয় সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা যায়।

জ্বর

বমি

ধূসর রঙের মল

ক্লান্তি

পেটে ব্যথা

জয়েন্ট পেন

খিদে কমে যাওয়া

বমি বমি ভাব

জন্ডিস

মনে রাখবেন, যাঁরা সংক্রমিত হন, তাঁদের শরীর সব উপসর্গ দেখা যায় না। কিছু ক্ষেত্রে ছয় মাসের মতো থাকে উপসর্গ।

প্রতিরোধ করা কি যায়?

হ্যাঁ, হেপাটাইটিস এ সংক্রমণ রোখা যায়। হেপাটাইটিস এ রোখার সহজ উপায়গুলি হল …

1. পরিষ্কার জল পান করুন। ভালো করে রান্না করা খাবার খান। কাঁচা মাংস, শেলফিশ এড়ান। পরিষ্কার জলে ফল ও সবজি ধুয়ে ফেলুন।

2.শৌচাগার ব্যবহারের পর, বাচ্চাদের ন্যাপি বদলের পর, রান্না করার আগে এবং খাওয়ার আগে জল ও সাবান দিয়ে হাত ধুতে হবে।

3. বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখুন।

4. টিকাকরণ। ভ্যাকসিন আপনার সন্তানকে হেপাটাইটিস এ-র থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

হেপাটাইটিস এ-র চিকিৎসা কী?

হেপাটাইটিস এ-র কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই সাবধানতা অবলম্বন করেই এর থেকে রেহাই পাওয়া যায়। তবে, টিকা অনেকটা প্রতিরোধ করতে পারে।

কখন হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়া যেতে পারে?

এক বছর বা তার বেশি বয়সী শিশুদের হেপাটাইটিস এ ভ্যাকসিন দেওয়া যেতে পারে। তাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকস সকল বাচ্চাদের জন্য এই ভ্যাকসিন নেওয়ারক পরামর্শ করে।

আরও তথ্যের জন্য শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

হেপাটাইটিস এ নিয়ে সচেতনতার পাশাপাশি সন্তানদের সুরক্ষিত রাখতে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত অভিভাবকদের। ‘Zindagi unlocks’ , একটা সম্মিলিত সচেতনতা, যা সঠিক দিশা দেখায়, সতর্কতা ও টিকাকরণের মতো প্রয়োজনীয় পদক্ষেপ, যা শিশুদের সুস্থ ও রোগমুক্ত রাখে।

References:

1. https://www.cdc.gov/hepatitis/Hepatitis A/afaq.html, Accessed on 24 th July 2021

2. https://www.who.int/immunization/position_papers/PP_hep_A_july2012_summary.pdf, accessed on 24 th July 2021

3. Castaneda D, Gonzalez AJ, Alomari M, Tandon K, Zervos XB. From hepatitis A to E: A critical review of viral hepatitis. World J Gastroenterol. 2021;27(16):1691-1715

4. https://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/hepa.html, Accessed on 24th July 2021

5. https://www.who.int/news-room/fact-sheets/detail/hepatitis-a, Accessed on 24th July 2021

6. https://www.iamat.org /country/india/risk/hepatitis-a, Accessed on 24th July 2021

7. IAP-GUIDE-BOOK-ON-IMMUNIZATION-18-19.pdf (iapindia.org), Accessed on 29th July 2021

Disclaimer: Issued in the public interest by GlaxoSmithKline Pharmaceuticals Limited. Dr. Annie Besant Road, Worli, Mumbai 400 030, India. Information appearing in this material is for general awareness only. Nothing contained in this material constitutes medical advice. Please consult your physician for medical queries, if any, or any questions or concerns you may have regarding your condition. Please consult your Pediatrician for the complete list of Vaccine-preventable diseases and the complete vaccination schedule for each disease. Please report adverse events with any GSK product to the company at [email protected].

This article has been produced on behalf of GSK by Times Internet’s Spotlight team .

NP-IN-HAV-PINF-210009, DOP OCT 2021

Health and Fitness Tips in Bengali শরীর-গতিক, Yoga and Exercise Tips in Bangla
2021-10-27 13:31:09
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতে পারেন আপনিও! জানা থাকুক আগাম লক্ষণরিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগতে পারেন আপনিও! জানা থাকুক আগাম লক্ষণ
Next Post:সাবধান! ভারতের এই রাজ্যগুলোতে মিলল করোনার ভয়ঙ্কর AY.4.2 প্রজাতিCOVID-19 Third Wave: সাবধান! ভারতের এই রাজ্যগুলোতে মিলল করোনার ভয়ঙ্কর AY.4.2 প্রজাতি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top