• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উৎসব আবহে স্বস্তি, দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুহার নিম্নমুখী / Coronavirus India reports 12,514 COVID19 cases 251 deaths in last 24 hours as per

উৎসব আবহে স্বস্তি, দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুহার নিম্নমুখী / Coronavirus India reports 12,514 COVID19 cases 251 deaths in last 24 hours as per

November 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: উৎসব আবহে স্বস্তি, দেশে দৈনিক সংক্রমণ-মৃত্যুহার নিম্নমুখী

নিজস্ব প্রতিবেদন: গত বছরের পরিস্থিতি থেকে পাঠ নিয়েই এ বছর উৎসবের মরসুম শুরুর আগেই টিকাকরণের মাইলফলক ছুঁয়েছে ভারত। দীপাবলি, ছটপুজোর মরসুমে সংক্রমণে রাশ টানতে কড়া কোভিড বিধিও জারি হয়েছে রাজ্যে। সোমবারের পরিসংখ্যান তাই কিছুটা স্বস্তির। দেশে দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি মৃত্যুহারও কমল অনেকটাই। সাম্প্রতিক সময়ে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা কমলেও দৈনিক মৃত্যু  বেড়েছিল অনেকটাই। 

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৫১৪। আর মৃত্যু হয়েছে ২৫১ জনের। রবিবার এই সংখ্যাই ছিল ৪৪৬। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৭১৮ জন। তাই সুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে অনেকটা৷ 

আরও পড়ুন, Covid-19: কলকাতায় ৩০০-র কাছাকাছি কোভিড আক্রান্ত, মৃত ৬

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৮৫ হাজার ৮১৭। কোভিডকে হারিয়ে  সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৬৮ হাজার ৫৬০ জন। পাল্লা দিয়ে কমেছে অ্যাক্টিভ কেস, ২৪৮ দিনের মধ্যে সবচেয়ে কম। দেশে এখনও পর্যন্ত করোনা কোপে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৫৮ হাজার ৪৩৭।

এদিকে, রাজ্যে সংক্রমণ সামান্য নিম্নমুখী হলে, বাড়ছে মৃত্যুর সংখ্যা। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত রিপোর্ট অনুসারে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৪, মৃত্যু হয়েছে ১৫ জনের।  পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ। এখনও সংক্রমণের শীর্ষে কলকাতা। গত ২৪ ঘণ্টায় মহানগরে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন ২৭৪ জন। এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় ১৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছে।  

এদিকে এই আবহেই নভেম্বরের ১৬ তারিখ থেকে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তার আগে শিক্ষকদের ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়ার কাজ দ্রুততার সঙ্গে শেষ করতে চাইছে প্রশাসন৷

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-11-01 12:52:31
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:আবার বাড়ল LPG-র দাম, এবার একধাক্কায় ২৬৬ টাকাআবার বাড়ল LPG-র দাম, এবার একধাক্কায় ২৬৬ টাকা / commercial lpg cylinder price increases
Next Post:টানা ৬ দিন বাড়ল তেলের দাম, দেখে নিন কত হল আপনার শহরে / petrol prices rose for a straight sixth dayPrice hike: টানা ৬ দিন বাড়ল তেলের দাম, দেখে নিন কত হল আপনার শহরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top