• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / বঙ্গবন্ধু মেডিক্যালে ২৪ ঘণ্টা মিলবে জরুরি স্বাস্থ্যসেবা

বঙ্গবন্ধু মেডিক্যালে ২৪ ঘণ্টা মিলবে জরুরি স্বাস্থ্যসেবা

November 1, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
বঙ্গবন্ধু মেডিক্যালে ২৪ ঘণ্টা মিলবে জরুরি স্বাস্থ্যসেবা

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৪ বছর পর প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চালু হলো বহুল কাঙ্ক্ষিত সাধারণ জরুরি বিভাগ। ১০০ শয্যার এই জরুরি বিভাগটি চালু হওয়ার ফলে সেখানে ২৪ ঘণ্টাই মিলবে জরুরি স্বাস্থ্যসেবা।

আজ সোমবার (১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় কেবিন ব্লকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিভাগটির শুভ উদ্বোধন করেন। এই উদ্যোগের মাধ্যমে সাধারণের মানুষের জন্য চিকিৎসাসেবার দ্বার আরও প্রসারিত হলো বলে মন্তব্য করে তিনি বলেন, আরো আগেই এই কার্যক্রম শুরু করার কথা থাকলেও করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপের কারণে তা সম্ভব হয়নি।

উপাচার্য আরও বলেন, বর্তমানে ১০০টি শয্যা নিয়ে সাধারণ জরুরি বিভাগ চালু হলেও পরবর্তীতে শয্যা সংখ্যা ২০০ তে উন্নীত করা হবে। এছাড়াও গাইনী, নবজাতক, অর্থোপেডিক, নিউরোসার্জারি, কার্ডিওলজিসহ বিভিন্ন বিভাগে বিদ্যমান জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, উপাচার্য হিসেবে দায়িত্ব নেয়ার ৭ মাসের মাথায় এমন উদ্যোগ এলো ডা. মো. শারফুদ্দিন আহমেদের হাত ধরে। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডা. মো. নজরুল ইসলাম খান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, সিন্ডিকেট মেম্বার অধ্যাপক ডা. এইচ এম জহুরুল হক সাচ্চু প্রমুখসহ সম্মানিত ডীনবৃন্দ ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



স্বাস্থ্য – Jamuna Television
2021-11-01 15:43:07
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:এবার বাড়ি বসেই Bank-র এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন সহজেএবার বাড়ি বসেই Bank-র এই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন সহজে
Next Post:Know the health benefits of a vegan dietWorld Vegan Day: প্রাণিজ প্রোটিন ছাড়াই দিব্যি তরতাজা থাকেন ভেগানরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top