• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ভিটামিন ‘সি’ কমায় গেঁটে বাতের ঝুঁকি

ভিটামিন ‘সি’ কমায় গেঁটে বাতের ঝুঁকি

April 22, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

ভিটামিন ‘সি’র অনেক উপকারী গুণের কথা আমরা জানি। গবেষকেরা সম্প্রতি এই ভিটামিনের আরেকটি উপকারিতার কথা বলেছেন, ভিটামিন ‘সি’ ‘গাউট’ বা গেঁটে বাতের ঝুঁকি কমিয়ে দেয়। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ৪৭ হাজার মানুষকে ২০ বছরব্যাপী পর্যবেক্ষণ করে দেখেছেন, যাঁরা যত বেশি ভিটামিন ‘সি’-সমৃদ্ধ খাদ্য বা সম্পূরক ভিটামিন ‘সি’ বড়ি গ্রহণ করেন, তাঁদের গেঁটে বাত হওয়ার ঝুঁকি তত কম।

গড় গাণিতিক হিসাবে, প্রতি ৫০০ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ বেশি গ্রহণে গেঁটে বাতের ঝুঁকি কমে ১৭ শতাংশ হারে। আর্কাইভস অব ইন্টারনাল মেডিসিন জার্নালে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষক হিউন কে চোই বলেন, ভিটামিন ‘সি’ দেহে ইউরিক এসিডের পরিমাণ কমিয়ে দেয়। এই ইউরিক এসিডের পরিমাণ বেড়ে গেলে তা স্কটিকাকারে জমা হয়ে গেঁটে বাতের ব্যথা ও প্রদাহ তৈরি করে। এ ছাড়া ভিটামিন ‘সি’ কিডনির প্রদাহরোধী কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনিতে ইউরিক এসিডের বিশোষণ প্রভাবিত করতে পারে। সব মিলে গেঁটে বাত হওয়ার ঝুঁকি কমে যায়।

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২২, ২০০৯

Tag: প্রদাহ, ভিটামিন

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:যানজটে হার্ট অ্যাটাক
Next Post:স্বাস্থ্যবিষয়ক বই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top