• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ওষুধ সেবন না করেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়

ওষুধ সেবন না করেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়

April 7, 2009 Category: স্বাস্থ্য সংবাদ

সমস্যাঃ আমার বয়স ৪৮ বছর। বর্তমানে আমার রক্তচাপ ৯৫/১৪০। ছয় মাস আগে আমার রক্তচাপ ছিল ১১০/১৬০। স্থানীয় চিকিৎসককে দেখালে তিনি রক্ত ও রক্তচাপ পরীক্ষার পর নিয়মিত একটি ওষুধ এবং এক মাসের জন্য আরেকটি ওষুধ খেতে বলেন। আমি নিয়মিত ওষুধ খাওয়ার পর (প্রতিদিন একটি করে রাতে) একসময় দেখা গেল রক্তচাপ ৯০/১২০ হয়েছে। কিন্তু আমার মূল সমস্যা হলো মাথা ঘোরা ঘোরা ভাব এবং শরীর মাঝেমধ্যে দুর্বল বোধ হয়। এমনকি যৌন আকাঙ্ক্ষা কমে যায়। এ পর্যায়ে কিছুদিনের জন্য রক্তচাপ আবার কম থাকায় ওষুধ খাওয়া বাদ দিই। কিন্তু তাতে রক্তচাপ আবার ৯৫/১৪০ হয়। উল্লেখ্য, আমি সকালে ৩০ মিনিট নিয়মিত হাঁটার অভ্যাস করেছি। চর্বিজাতীয় খাবার খুবই কম খাই। আমি জানতে চাই, ওষুধপথ্যের মাধ্যমে এ রকম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার উপায় আছে কি না। কারণ, ওষুধ খেলে রক্তচাপ কমে ঠিকই, কিন্তু স্বাভাবিক কাজ করতে, এমনকি মোটরসাইকেল চালাতেও সমস্যা হয়। কারণ মাথা ঘোরায়। চাকরির প্রয়োজনেই আমাকে মোটরসাইকেল চালাতে হয়। অথবা কম শক্তির কোনো ওষুধ আছে কি না, যা নিয়মিত খেলে শারীরিক কোনো সমস্যা দেখা দেয় না। আমার দিনে ঘুম হয় না, রাতে স্বাভাবিক হয়।
মোতালেব হোসেন
রাজবাড়ী।

পরামর্শঃ ওষুধ সেবন না করেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায়, তবে সব ক্ষেত্রে নয়। আপনি ওষুধ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, তা আপনাকে পরীক্ষা-নিরীক্ষা না করে বলা যাচ্ছে না। উচ্চতা অনুযায়ী শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। দুশ্চিন্তা কমিয়ে ফেলুন। নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস করুন। নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। উচ্চ রক্তচাপ না কমলে চিকিৎসকের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী চলতে হবে।

পরামর্শ দিয়েছেন
এ বি এম আবদুল্লাহ
অধ্যাপক, মেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৮, ২০০৯

Tag: ঘুম, দুশ্চিন্তা, যৌন, রক্ত, রক্তচাপ

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:৩১ বছর বয়সে উচ্চ রক্তচাপ
Next Post:প্রাকৃতিকভাবে সমস্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top