• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / পরিচ্ছন্নতার কিছু সূত্র

পরিচ্ছন্নতার কিছু সূত্র

May 10, 2010 Category: লাইফস্টাইল

কথায় কথায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে লেকচার দেয়ার লোক অনেকেই আছেন। কিন্তু নিজেদের জীবনে এই সব লেকচারের সিঁকিভাগ বাস্তবায়নেও এদের ভীষণ আলসেমী। তবে অপরিচ্ছন্ন একজন মানুষ হিসেবে যদি প্রিয়জনের কাছে নিজের পরিচয়টাকে পাঁকাপোক্ত করতে না চান, তবে চটজলদি পড়ে নিন নিচের করণীয় এবং বর্জনীয়গুলো। আর হ্যাঁ, শুধু পড়লেই চলবে না, সেই সাথে এইসব বিষয় পালনের প্রতিও মনোযোগী হতে হবে।

পরিচ্ছন্নতায় করণীয়

০ আপনার প্রতিদিনের ব্যবহার্য পোশাকে যেন ঘাম জমে দূর্গন্ধ তৈরি না করে সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজনে প্রতি সপ্তাহে একাধিক মোজা ও অন্যান্য ব্যক্তিগত পোশাক ব্যবহার করুন। সেই সাথে ব্যবহার্য এই বিষয়গুলো নিয়ম করে ধোয়ার অভ্যাসটাও রাখতে হবে।

০ খাওয়ার আগে ও পরে ভাল করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন।

০ বাইরে থেকে ফেরার পর যত দ্রুত সম্ভব পোশাক পাল্টে ক্যাজুয়াল পোশাক পড়ে ফেলুন।

০ গরমে ঘামের দূর্গন্ধ থেকে রক্ষা পেতে অবশ্যই মানসম্পন্ন ডিওডোরেন্ট, বডি স্প্রে বা পারফিউম ব্যবহারের অভ্যাস গড়ে তুলুন।

০ হাত ও পায়ের নখ যথাসম্ভব পরিষ্কার ও ছোট রাখবেন। অন্যদিকে যারা বড় নখ রাখাটাকে তাদের স্টাইল স্টেটমেন্ট এর অংশ ভাবেন তারাও নখের ভেতরের অংশ পরিষ্কার রাখুন।

০ সময়ের গোছগাছ সময়েই শেষ করুন। সপ্তাহের একদিন সব গোছানোর প্ল্যান না করে জায়গার জিনিস জায়গায় রাখার অভ্যাস গড়ে তুলুন।

০ নিয়মিত গোসল করা এবং বাইরে থেকে ফেরার পর হাত,পা ও মুখ ধোয়ার মতো ব্যক্তিগত পরিচ্ছন্নতাগুলো বজায় রাখুন।

০ নিজের ব্রাশ, তোয়ালে এবং নিজের পোশাকগুলোর মতো জিনিসগুলো নিজেই পরিষ্কার রাখার উদ্যোগ নিন।

০ বাড়ির বা নিজের রুমের ডাস্টবিন নিয়মিত পরিষ্কার করুন। একই ভাবে নজর দিন ঘরের আসবাবপত্র, চাদর, বালিশ, আসবাবপত্রের উপরের ধুলা, পর্দা ও বাথরুমের পরিচ্ছন্নতার প্রতিও।

যা কিছু বর্জনীয়

০ কখনো হাত দিয়ে নাক খোটা বা কান চুলকানোর মতো বদভ্যাস গড়ে তুলবেন না।

০ দাত দিয়ে হাতের নখ কামড়াবেন না।

০ নোংরা জামাকাপড় বা ঘরের ময়লা এককোণে জমিয়ে রাখবেন না।

০ ঘরের ভেতরে সোফার কাভার, ডাইনিং টেবিলের কাভার ইত্যাদিতে খুঁটোখুঁটি করা কিংবা কাঠের আসবাবের এখানে সেখানে লেখালেখি করার কখনোই উচিত নয়।

০ কখনো কলম দিয়ে হাতের তালুতে কিছু লিখবেন না।

০ ঘরের ভেতরে টিস্যু পেপার কিংবা খাবারের প্যাকেট অথবা ছেড়া কাগজ এদিক সেদিক ফেলা মোটেও উচিত নয়।

০ দাড়ি রাখার অভ্যাস না থাকলে অবহেলা বশত: বেমানান দাড়ি নিয়ে কোথাও যাবেন না।

সূত্র: দৈনিক ইত্তেফাক, এপ্রিল ২৭, ২০১০

Tag: আসবাব, খাবার, চাদর, চুল, তোয়ালে, নখ, পর্দা, পারফিউম, বালিশ

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ছোট সমস্যা ছোট সমাধান
Next Post:আসবাবের যত্ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top