• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ৬১ হাজারের টি-শার্টে ট্রেন্ডিং করিনা কাপুর! ভাইরাল অভিনেত্রীর সেলফি

৬১ হাজারের টি-শার্টে ট্রেন্ডিং করিনা কাপুর! ভাইরাল অভিনেত্রীর সেলফি

September 8, 2021 Category: লাইফস্টাইল
তৈমুরের সঙ্গে লাঞ্চ ডেট
এই সময় জীবনযাপন ডেস্ক: করিনার ফ্যাশন বারবার কিন্তু মুগ্ধ করে তাঁর ভক্তদের। তা সে প্রেগন্যান্সি লুক হোক কিংবা ক্যাজুয়াল। করিনার স্টাইল স্টেটমেন্ট কিন্তু সব সময় হিট। সম্প্রতি করিনা দুই ছেলে তৈমুর আর জে কে নিয়ে গেলেন বাবার বাড়িতে লাঞ্চ করতে। আর সেই লাঞ্চ ডেট থেকে ছেলে তৈমুরের সঙ্গে শেয়ার করেছেন দারুণ একটি সেলফি। তবে শুধু তৈমুর নয়, বাবা রণধীর, মা ববিতা এবং দিদি করিশ্মা কাপুরের সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে লিখেছেন ‘আমার পৃথিবী’। আর তৈমুরের সঙ্গে দারুণ মজাদার একটি সেলফি শেয়ার করে লিখেছেন, ‘আমার টি-শার্টে কি লেখা আছে টিম’? সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লভ ইমোকটিন।

বাবার বাড়িতে লাঞ্চে যাওয়ার জন্য একটি আরামদায়ক পোশাক বেছে নিয়েছেন করিনা। সাদা রঙের টি শার্ট আর টাই-ডাই প্রিন্টের প্যান্ড করেছিলেন। সেই সঙ্গে চুলে উঁচু করে খোঁপা করেছিলেন। তবে সেদিন কিন্তু করিশ্মার পোশাকটিও ছিল খুব সুন্দর।

তৈমুরের সঙ্গে লাঞ্চ ডেট

তৈমুরের সঙ্গে লাঞ্চ ডেট

করিনা যে সব সময় প্রচুর মেকআপ করেন এমন কিন্তু নয়। বরং তাঁর ওয়ার্ড্রোবে রাখা থাকে নানা রঙের টি-শার্ট, প্যান্ট এবং স্নিকার। যদিও করিনার পছন্দের বেশিরভাগ স্নিকার্সই সাদা। সেই সঙ্গে সানগ্লাস। দুই ছেলে, কেরিয়ার আর সংসার সামলে কিন্তু পার্টি করতে ভোলেন না তিনি। পারিবারিক পার্টি অনুষ্ঠানে প্রায়ই বোন করিনার সঙ্গী হন দিদি করিশ্মা। দুই বোনেরই পছন্দ কুল স্টাইল।

এদিন পারিবারিক লাঞ্চ ডেটের জন্য করিনা ক্রিশ্চিয়ান ডিওরের একটি সাদা টি-শার্ট বেছে নিয়েছিলেন। ওই লিলেন টি শার্টে খ্রুশের চিহ্ন এঁকে লেখা ছিল হার্ট ব্রেকার। সেই সঙ্গে ছিল খ্রিস্ট ডায়রের সইও। এই টি-শার্টের দাম কত জানেন? ক্রিশ্চিয়ান ডিওরের ওয়েবসাইট ঘেঁটে দেখা গিয়েছে এই টি-শার্টের দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৬১ হাজার টাকা। করিনা আর তৈমুরের তোলা সেদিনের সেলফি তিনি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামের স্টোরিতে। আর তাই এখন ভাইরাল নেট দুনিয়ায়।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-08 00:25:22
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:National Nutrition Week 2021: 'আজ থেকেই গড়ে তুলুন পুষ্টিকর খাদ্যগ্রহণের অভ্যাস'‘আজ থেকেই গড়ে তুলুন পুষ্টিকর খাদ্যগ্রহণের অভ্যাস
Next Post:করিনার মতো সুন্দর ফিগার পেতে পারেন আপনিও, রোজ সকালে অভ্যাস করুন এই যোগাসন!করিনার মতো সুন্দর ফিগার পেতে পারেন আপনিও, রোজ সকালে অভ্যাস করুন এই যোগাসন!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top