• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / Mira Rajput Kapoor: ফ্যাশনিস্তা মীরার স্টাইল তাক লাগায় বলিউড অভিনেত্রীদেরও! দেখুন Birthday Special কিছু ছবি

Mira Rajput Kapoor: ফ্যাশনিস্তা মীরার স্টাইল তাক লাগায় বলিউড অভিনেত্রীদেরও! দেখুন Birthday Special কিছু ছবি

September 7, 2021 Category: লাইফস্টাইল
অল্প মেকআপেই স্বচ্ছন্দ মীরা
এই সময় জীবনযাপন ডেস্ক: শুধুমাত্র শহিদ কাপুরের পত্নী হিসেবে নয়, ফ্যাশন আইকন হিসেবেই ইন্ডাস্ট্রিতে নিজের পাকা জায়গা করে নিয়েছেন মীরা কাপুর। দুই সন্তান সংসার সামলেও মীরা তাঁর মডেলিং অ্যাসাইনমেন্ট সমান তালে চালিয়ে যান। শুধু তাই নয়, ইন্সটাগ্রামে মীরার ফ্যান ফলোয়িং-এর সংখ্যাও রীতিমতো ঈর্ষণীয়। ২৭ বছরের মীরা এখন কাজ করেন ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে। তাঁর লাইফস্টাইল, রূপচর্চা, ফ্যাশন সবই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দিল্লিতেই জন্ম-বেড়ে ওঠা। এরপর বিবাহসূত্রে আসেন মুম্বইতে। কলেজে পড়াকাকীন বেশ কয়েকটি ফ্যাশন শোয়ে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ভোগের কভার ফটোতেও কিন্তু দেখা গিয়েছে তাঁকে।

তবে বেশিরভাগ অনুষ্ঠানে যাওয়ার জন্য মীরার প্রথম পছন্দ শাড়ি। তাঁর ওয়ার্ড্রোবে শাড়ির কালেকশনও কিন্তু দারুণ। রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের রিসেপশনে মীরার শাড়িতে ছিল দারুণ চমক। প্রি-ড্রেপড শাড়িতে কীভাবে ফ্যাশন করা যায় তা দেখিয়েছিলেন মীরা।

অল্প মেকআপেই স্বচ্ছন্দ মীরা

অল্প মেকআপেই স্বচ্ছন্দ মীরা

মীরার পছন্দের রং হল কালো। আর তাই কালো পোশাকেও কিন্তু প্রায়শই দেখা মেলে তাঁর। তবে সব সময় যে প্রচুর মেকআপ করেন তিনি এমন কিন্তু নয়। খোলা চুল, হালকা কাজল আর লিপগ্লসেই বেশিরভাগ ক্ষেত্রে মেকআপ সারেন তিনি।

মীরার ফ্যাশন তাক লাগায় বলি নায়িকাদেরও

মীরার ফ্যাশন তাক লাগায় বলি নায়িকাদেরও

স্বামী শহিদের সঙ্গে পাল্লা দিয়ে সাজেন মীরা। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তিনি শহিদের হাত ধরে উপস্থিত হয়েছিলেন। সেখানে মীরাকে দেখা গিয়েছিল একটি গোলাপি রঙের শাড়িতে। অফ শোল্ডার ব্লাউজ আর খোলা চুলে কিন্তু দারুণ দেখাচ্ছিল তাঁকে।

যে কোনও অনুষ্ঠানে শহিদ পত্নীর প্রথম পছন্দ শাড়ি

যে কোনও অনুষ্ঠানে শহিদ পত্নীর প্রথম পছন্দ শাড়ি

বেশিরভাগ বিয়েবাড়িতে মীরা শাড়িই বেছে নেন তাঁর কালেকশন থেকে। কিন্তু সেই শাড়িতেও থাকে নানা বাহার। আর তাঁর ড্রেপিং এতটাই ভালো হয় যে দেখে বোঝার উপায় থাকে না যে তিনি কি পরেছেন। নানা রকম প্রিন্ট, ককটেল শাড়ি, জাম্পস্যুট স্টাইল শাড়ি, শাড়ির সঙ্গে বেল্ট নানা ভাবে নিজেকে সাজিয়ে নেন। আর এর সঙ্গে সামান্য মেকআপেই খোলতাই হয় তাঁর লুক।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-07 23:02:33
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:সম্পর্ক তৈরির ক্ষেত্রে এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা, বলছে সমীক্ষাসম্পর্ক তৈরির ক্ষেত্রে এই প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা, বলছে সমীক্ষা
Next Post:সতর্কতা কলকাতা বিমানবন্দরে! কোভিডবিধিভুক্ত হল চিন-সহ ৭ দেশCovid Protocol: সতর্কতা কলকাতা বিমানবন্দরে! কোভিডবিধিভুক্ত হল চিন-সহ ৭ দেশ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top