• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / টম ক্রুজ থেকে লেডি গাগা ভারতীয় রান্না পছন্দ এই বিদেশি তারকাদের!

টম ক্রুজ থেকে লেডি গাগা ভারতীয় রান্না পছন্দ এই বিদেশি তারকাদের!

September 7, 2021 Category: লাইফস্টাইল
টম ক্রুজ থেকে লেডি গাগা ভারতীয় রান্না পছন্দ এই বিদেশি তারকাদের!
রাস্তার ধারের চাট, ঝালমুড়ি, ভেলপুরি হোক কিংবা রেস্তোরাঁর বাটার চিকেন, ছোলা-ভতুরা কিংবা বিরিয়ানি। এমনকি সিঙারা, কচুরি, মিষ্টি, লস্যির স্বাদও চেটেপুটে নেন সকলে। আর এই সব খাবারের দারুণ ভক্ত পশ্চিমী তারকারা। তবে হ্যাঁ দেশি নামগুলি তাঁরা মনে রাখতে পারেন না তাই সিঙ্গারাকে পোটাটো ফিল্ড ফ্র্যায়েট পেস্ট্রি কিংবা পকোড়া বা তেলেভাজাকে ডিপ ফ্রায়েড পেস্ট্রি বলে থাকেন। আর আছে ছোলা-ভতুরাকে তাঁরা বলেন চিকপি কারি উইথ ফ্রায়েড ফ্ল্যাটব্রেডস্, চাটকে বলেন স্পাইসি পোটাটো স্ন্যাক্স। ভারতীয় স্বাদের প্রেমে কোন তারকারা হাবুডুবু খান জানেন?

টম ক্রুজ

এই তো দিন কয়েক আগের কথা। টপা টপ দুই প্লেট চিকেন টিক্কা মশলা খেয়ে ফেলেছিলেন টম ক্রুজ। আজ্ঞে হ্যাঁ, হলিউড তারকা টম ক্রুজ। মিশন ইমপসিবলের টম ক্রুজ। কিছুদিন আগে ব্রিটিশ যুক্তরাজ্যের এক ভারতীয় রেস্তোরাঁয় এই পদটি খান টম ক্রুজ। সেই রেস্তোরাঁটি আবার কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলের। সেখানেই মিশন ইমপসিবল 7-এর শ্যুটিং-এর ফাঁকে রেস্তোরাঁয় গিয়েছিলেন। সেখানেই চিকেন টিক্কা মশলা খেয়ে মুগ্ধ হয়ে যান হলিউড তারকা। একটি প্লেট খেতে খেতেই দ্বিতীয় প্লেট অর্ডার করে দেন।

উইল স্মিথ

ভারতীয় রান্নার দারুণ ভক্ত হলিউড তারকা উইল স্মিথ। তাঁর মতে তিনি যতরকম খাবার খেয়েছেন তার মধ্যে ভারতীয় রান্নার স্বাদ সেরা। একবার একটি পার্টিতে তিনি কবজি ডুবিয়ে ভারতীয় খাবার খেয়েছিলেন। তাঁর প্রিয় খাবার চিকেন টিক্কা মশলা এবং পাঁচ ছয় রকমের রুটি, নান, পরোটা।

লেডি গাগা

তেল মশলাদার খাবার খেতে খুব ভালোবাসেন লেডি গাগা। ভারতের চিকেন লাবাবদার তাঁর ভীষণ প্রিয়। এছাড়া নানা ধরনের মশলাদার চিকেনের পদ তিনি খুব ভালোবাসেন। একটা সময় নাকি দিনে তিনবার তেল-ঝাল-মশলাদার খাবার খেয়েছেন তিনি। সংগীতশিল্পী নিজের মুখে একথা স্বীকার করেছিলেন এক সাক্ষাৎকারে।

ম্যাডোনা

ভারতীয় রান্নার গন্ধের কারণেই নাকি তিনি তা খেতে খুব ভালোবাসেন। নিজের মুখেই স্বীকার করেছেন পপ ক্যুইন ম্যাডোনা। বিশেষ করে রান্নায় ধনে পাতার গন্ধ তাঁর ভীষণ ভালো লাগে। এছাড়াও তিনি ইডলি খেতে খুব ভালোবাসেন। তিনি শুনেছিলেন ইডলি ওজন কমাতে সাহায্য করে। তারপর থেকেই তিনি ইডলির ভক্ত।

বিল গেটস্

ভারতীয় রান্নার দারুণ ভক্ত মাইক্রোসফ্ট কর্তা বিল গেটস্-ও। একবার ভারতীয় খাবার খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন তিনি যে ভারতে এসে স্থানীয় খাবার চেখে দেখেছিলেন। তাঁর সবচেয়ে প্রিয় ভারতীয় খাবার ল্যাম্ব কারি এবং চিকেনের নানা পদ।

ব্র্যাড পিট

চিকেন মসালা এবং গার্লিক নান ভীষণ প্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের। একবার একটি সাক্ষাৎকারে ব্র্যাড জানিয়েছিলেন যে তিনি এবং অ্যাঞ্জেলিনা মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতীয় রেস্তোরাঁগুলিতে প্রায়ই খেতে যেতেন। তাঁদের সন্তানরাও ভারতীয় খাবার খুব পছন্দ করে।

রিচার্ড গেয়ার

হলিউড তারকা রিচার্ড গিয়ারের প্রিয় খাবার ইরানী স্যুপ পায়া। কিন্তু যখন দ্য বেস্ট এক্সটিক মেরিগোল্ড হোটেল 2-এর শ্যুটিং করতে তিনি রাজস্থানের উদয়পুরে এসেছিলেন তখন তিনি প্রায়ই স্থানীয় খাবার খেতেন। বলাবাহুল্য সেই খাবারের স্বাদ মুগ্ধ করেছিল তাঁকে।

জুলিয়া রবার্টস্

ইট প্রে লাভ ছবির শ্যুটিং করতে হলিউড তারকা জুলিয়া রবার্টস্ যখন ভারতে এসেছিলেন তখন নিয়মিত ভাত, রুটি এবং আলু-কপির চরকারি খেতেন। প্রায় পাঁচ সপ্তাহের শ্যুটিং শিডিউলে প্রায় প্রতিদিনই তিনি ভারতীয় খাবার খেতেন।

শাকিরা

কলম্বিয়ান সংগীতশিল্পী শাকিরা দারুণ ভালোবাসেন আফগানি চিকেন এবং মটন মশলা খেতে। এছাড়াও ভারতীয় রান্নার ভক্ত তিনি। তিনি তাঁর বন্ধুদেরও ভারতীয় খাবারের স্বাদ চাখিয়েছেন। মটনের নানা পদ এবং চিকেন টিক্কা তাঁদের প্রিয় খাবার।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-07 00:25:08
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:ভালোবাসা মেখেই দিন শুরু করুন সঙ্গীর সঙ্গে! রইল কিছু রোম্যান্সের টিপসভালোবাসা মেখেই দিন শুরু করুন সঙ্গীর সঙ্গে! রইল কিছু রোম্যান্সের টিপস
Next Post:Covid-19: কলকাতায় শতাধিক আক্রান্ত, রাজ্যে টেস্ট কমল, সংক্রমণ নামল ৫০০-র ঘরেCovid-19: কলকাতায় শতাধিক আক্রান্ত, রাজ্যে টেস্ট কমল, সংক্রমণ নামল ৫০০-র ঘরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top