• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / আজ কৌশিকী অমাবস্যা, বাড়িতে বানিয়ে নিন ভোগের সাদা খিচুড়ি!

আজ কৌশিকী অমাবস্যা, বাড়িতে বানিয়ে নিন ভোগের সাদা খিচুড়ি!

September 6, 2021 Category: লাইফস্টাইল
আজ কৌশিকী অমাবস্যা, বাড়িতে বানিয়ে নিন ভোগের সাদা খিচুড়ি!

হাইলাইটস

  • পুজোর ভোগ মানেই নিরামিষ রান্না। আর নিরামিষ মানেই পেঁয়াজ-রসুনের গন্ধও থাকবে না।
  • শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা হয়।
  • এই বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে পুজো করা হয় নিষ্ঠা ভরে।

এই সময় ডিজিটাল ডেস্ক: আজ কৌশিকী অমাবস্যা। তারাপীঠে এর জন্য বিশেষ পুজোর আয়োজন চলছে। কথায় বলে, এই দিন ভক্তদের দেখা দেন তারা। সকাল ৭.০৭ মিনিট থেকে শুরু হবে এবং ৭ সেপ্টেম্বর সকাল ৬ টা ৩৬ মিনিটে শেষ হবে এই অমাবস্যা তিথি। শাস্ত্র অনুযায়ী কৌশিকী অমাবস্যার গুরুত্ব অন্যান্য অমাবস্যার থেকে একটু আলাদা হয়। এই বিশেষ তিথিতে তারাপীঠ মন্দিরে পুজো করা হয় নিষ্ঠা ভরে।

কৌশিকী অমাবস্যার দিন তপস্যায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। তারাপীঠের মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই দিন পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে পুণ্যলাভ হয় এবং কুম্ভস্নানের ফল মেলে। , কোভিডের কারণে গত বছরের মতো এ বছরও কৌশিকী আমাবস্যায় বন্ধ থাকবে তারাপীঠ মন্দির। এই দিন অনেকে নিরামিষ খাবার খেয়ে থাকেন। পুজোর ভোগ মানেই নিরামিষ রান্না। আর নিরামিষ মানেই পেঁয়াজ-রসুনের গন্ধও থাকবে না। তাই দেখে নিন ভোগের সাদা খিচুড়ি করবেন কী ভাবে? রইল রেসিপি

উপকরণ
গোবিন্দভোগ চাল -১ কেজি
সোনামুগ ডাল -১/২ কেজি
মুগ ডাল -১/২ কেজি
গোটা গোলমরিচ-১৫-২০ টা
গোটা জিরে- ১ টেবিল চামচ
লবঙ্গ- ৫-৬টা
এলাচ- ৭-৮ টা
দারচিনি ২-৩ টুকরো
তেজপাতা ২-৩ টে
ঘি -১/২ কাপ
তেল – ১/২ কাপ
কিশমিশ- ২৫-৩০টা
আমন্ড কুঁচি-সামান্য
আদা বাটা- ২ টেবিল চামচ
শুকনো লঙ্কা- ৩ টে
কাঁচা লঙ্কা- পছন্দমতো
নুন ও চিনি আন্দাজমতো

বাড়িতে তৈরি মিষ্টি দিয়েই এবারের করুন মিষ্টিমুখ

পদ্ধতি
স্টেপ ১
বড় পাত্রে তেল ঘি এক সঙ্গে গরম করে নিন।

স্টেপ ২
এর পর ওর মধ্যে গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা নেড়ে নিন

স্টেপ ৩
গোবিন্দভোগ চাল, সোনামুগ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট ভেজে নিন।

মিনির দেশে কাবুলিওয়ার হিং আনার গল্প…

স্টেপ ৪
এরপর আদা বাটা, নুন ও চিনি আন্দাজমতো দিয়ে আরও তিন মিনিট ভেজে গরম জল দিয়ে দিন পরিমাণমতো।

স্টেপ ৫
চাল ফুটে গেলে ওর মধ্যে কিশমিশ, আমন্ড বাদাম কুঁচি, কাঁচা লঙ্কা ও ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে দিন।

স্টেপ ৬
আভেনের আঁচ কমিয়ে দিন একেবারে। এর পর পুরোটা বেশ শুকনো হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-06 14:08:53
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:আলিয়া ভাটও এই রোগের শিকার হয়েছিলেন, নিঃশব্দ ঘাতক অবসাদের লক্ষণগুলি জানুন...আলিয়া ভাটও এই রোগের শিকার হয়েছিলেন, নিঃশব্দ ঘাতক অবসাদের লক্ষণগুলি জানুন…
Next Post:ঋণ নিলে লাগবে না KYC! গ্রাহক সুবিধার্থে এবার বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত RBI-এরঋণ নিলে লাগবে না KYC! গ্রাহক সুবিধার্থে এবার বিশেষ পরিষেবা চালুর সিদ্ধান্ত RBI-এর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top