• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases in kolkata and north 24 parganas are increasing

Covid cases in kolkata and north 24 parganas are increasing

September 5, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ছে করোনা, ভাবাচ্ছে বিশেষজ্ঞদের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের মাথাচাড়া দিচ্ছে কোভিড? (Covid-19) দৈনিক সংক্রমণ ছুঁল ৭০০-র ঘর। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ফের শতাধিক আক্রান্ত। দুই জেলাতেই গতকালের চেয়ে বেড়েছে সংক্রামিতের সংখ্যা।  

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ১৩১ জনের। আক্রান্ত ৭০০। সংক্রমণের হার ১.৫৯%। জেলা ভিত্তিক পরিসংখ্যানে শীর্ষে কলকাতা। আক্রান্ত ১২৯। উত্তর ২৪ পরগনায় ১১৫ জন আক্রান্ত। দুই জেলাতেই শুক্রবারের চেয়ে বেড়েছে সংক্রমণ। ফলে চিন্তায় পড়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৪২, ৫০ এবং ৪৪।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ৮ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত যথাক্রমে ১ ও ১। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭০৭  জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৬৭৯। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।

সাড়ে ৫ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে রাজ্যে। এ দিন টিকা দেওয়া হয়েছে ৫ লক্ষ ৪৩ হাজার ৮৭১ জনকে। প্রথম ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ৯৯৫ জন। ১ লক্ষ ৬৯ হাজার ৮৭৬ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।

আরও পড়ুন- Covishield-র দু’টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-09-05 00:33:37
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:লেবু পাতার নানা গুণ - DesheBidesheলেবু পাতার নানা গুণ – DesheBideshe
Next Post:জল খান হিসেব করে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি!জল খান হিসেব করে, কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top