• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases in kolkata and north 24 parganas is over hundred

Covid cases in kolkata and north 24 parganas is over hundred

September 4, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: কলকাতা ও উত্তর ২৪ পরগনায় শতাধিক কোভিড আক্রান্ত, বাড়ল মৃত্যুও

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ (Covid-19)। তবে ৬০০-র ধরেই রয়েছে সংক্রমিতের সংখ্যা। শুক্রবারও শতাধিক করোনা আক্রান্ত কলকাতা এবং উত্তর ২৪ পরগনায়। 

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৫০৪ জনের। আক্রান্ত ৬৮৬। সংক্রমণের হার ১.৫৮%। কলকাতায় দৈনিক সংক্রমণ ১১০। উত্তর ২৪ পরগনায় ১০৯ জন আক্রান্ত হয়েছেন। ৪৯ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৪৮, ৪২ এবং ৪৫।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত যথাক্রমে ৩ ও ৪। এ দিন কোভিড থেকে সুস্থ হয়েছেন ৭১৫ জন। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৬৯৪। সুস্থতার হার ৯৮.২৫ শতাংশ।

রাজ্যে ৬ লক্ষের বেশি টিকাকরণ হয়েছে। এ দিন টিকা দেওয়া হয়েছে ৬ লক্ষ ৮ হাজার ৭০০ জনকে। প্রথম ডোজ পেয়েছেন ৪ লক্ষ ৪০ হাজার ৪৪৭ জন। ১ লক্ষ ৬৮ হাজার ২৫৩ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ।         

আরও পড়ুন- Covishield-র দু’টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্র
 

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-09-04 00:32:25
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covishield-র দু'টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্রCovishield-র দু'টি ডোজের মধ্যে ৮৪ দিনের অন্তর সেরা ফল দিচ্ছে, আদালতে জানাল কেন্দ্র
Next Post:৪০ হাজারের ওপরেই দেশের দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগজনকCoronavirus: ৪০ হাজারের ওপরেই দেশের দৈনিক সংক্রমণ, কেরলের পরিস্থিতি উদ্বেগজনক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top