• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / রান্নাঘরের তেলের শিশি অল্পেই চিটচিট করছে? পরিষ্কারের টিপস জেনে নিন

রান্নাঘরের তেলের শিশি অল্পেই চিটচিট করছে? পরিষ্কারের টিপস জেনে নিন

September 3, 2021 Category: লাইফস্টাইল
রান্নাঘরের তেলের শিশি অল্পেই চিটচিট করছে? পরিষ্কারের টিপস জেনে নিন

হাইলাইটস

  • চিমনি থাকার পরও কিন্তু শিশি-বোতল তেল চিটচিট করে।
  • নিয়মিত তা পরিষ্কারও করতে হয়।
  • যে সব শিশিতে তেল রাখা হয় সেগুলো কিন্তু আরও বেশি চিটচিট করে

এই সময় জীবনযাপন ডেস্ক: যে কোনও মেয়ের কাছেই রান্নাঘর তার ভীষণ প্রিয়। সকলেই চান মনের মতো করে তাঁর রান্নাঘর গুছিয়ে রাখতে। দিনের মধ্যে রান্নাঘরে বেশ কিছুটা সময় আমাদের কাটাতে হয়। ফলে রান্নাঘর সুন্দর করে রাখাটা কিন্তু প্রয়োজন। কারণ প্রয়োজনের সময় হাতের কাছে জিনিস না পেলে খুবই সমস্যা হয়। তাই প্রথমেই কিন্তু রান্নাঘর গুছিয়ে রাখা প্রয়োজন। সেই সঙ্গে রাইস কুটার, মিক্সার গ্রাইন্ডার, টোস্টার, মাইক্রোওয়েভ একটি নির্দিষ্ট জায়গায় সেট করে রাখুন। সেই সঙ্গে ঢাকা দেওয়া কৌটো ব্যবহার করুন। এতে জিনস ভালো থাকবে আর জায়গাও বাঁচবে।

রান্নাঘরে রান্না করলেই যে চারিদিকে হলুদ, তেল, মশলা গুঁড়ো ছড়াবে এ আর নতুন কি! কিন্তু সমস্যা হল চিমনি থাকার পরও কিন্তু শিশি-বোতল তেল চিটচিট করে। নিয়মিত তা পরিষ্কারও করতে হয়। যে সব শিশিতে তেল রাখা হয় সেগুলো কিন্তু আরও বেশি চিটচিট করে। আর তাই সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা দরকার। নইলে রান্না করতে গেলে তেলের শিশি পড়ে গিয়ে খুকুর মতো ধুন্ধুমার কান্ডও বেধে যেতে পারে।

সাধারণ ভাবে স্টিল, প্লাস্টিক কিংবা কাঁচের শিশি ব্যবহার করা হয় তেল রাখার জন্য। এবার এই সব বোতল পরিষ্কার করার জন্য সাধারণ ভাবে গরম জল কিংবা লিক্যুইড ডিশ ওয়াশার ব্যবহার করা হয়। অনেকে আবার ভিনিগার কিংবা কুকিং সোডাও ব্যবহার করেন। এতে যে তেলতেলে ভাব কেটে যায় না তা নয় তবে পুরোপুরি পরিষ্কার কিন্তু হয় না। তাই প্রতিদিন তেলের বোতলে শুকনো ময়দা মাখিয়ে ধুয়ে নিন। দেখবেন বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে।

এছাড়াও আরও যে ভাবে তেলের শিশি পরিষ্কার করতে পারেন-

একটা বালতির অর্থেক ইষদুষ্ণ জল দিয়ে ভর্তি করুন। এবার ওর মধ্যে দু চামচ ওয়াশিং পাউডার দিন। এবার ১/৪ কাপ ভিনিগার আর দুটো পাতিলেবুর রস মিশিয়ে নিন। এক চামচ বেকিং সোডা দিন। এবার তেলের বোতলের বাইরেটা টিস্যু পেপার দিয়ে মুছে ১৫ মিনিট ওই জলে বোতল ডুবিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে নিয়ে শুকনো করে মুছে নিন। এতে কিন্তু বোতল অনেক দিন পর্যন্ত ভালো থাকে সেই সঙ্গে ঠিক মতো পরিষ্কারও হয়ে যায়। জলের বোতলও কিন্তু এই ভাবে পরিষ্কার করতে পারেন।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-09-03 18:53:46
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:গৃহস্থের কপালে ভাঁজ বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম, এই টিপস মেনে চললে সাশ্রয় করতে পারবেন..গৃহস্থের কপালে ভাঁজ বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম, এই টিপস মেনে চললে সাশ্রয় করতে পারবেন..
Next Post:Egg Recipe: মাছ-মাংস নয়, ডিমের এই লোভনীয় দুই পদেই জমুক Friday Nightডিম পোস্ত ( ছবি সৌজন্যে টাইমস অফ ইন্ডিয়া)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top