• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / মানসিক চাপ থেকে হার্ট এ্যাটাক

মানসিক চাপ থেকে হার্ট এ্যাটাক

December 2, 2007 Category: স্বাস্থ্য সংবাদ

মানসিক চাপ বা স্ট্রেস অতিমাত্রায় বাড়লে এবং তা দীর্ঘস্থায়ী হলে হার্ট এ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, রক্তচাপ, কোলেস্টারল বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন মেটাবলিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পায়। বিজ্ঞানীদের মতে স্ট্রেস বা মানসিক চাপের কারণে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অংশ পিটুইটারী নামের অন্তঃক্ষরা গ্রন্থিকে উজ্জীবিত করে, যা দ্রুত অ্যাড্রিনাল নামক গ্রন্থিকে অতিমাত্রায় কর্টিসোল নামের স্ট্রেস হরমোনের নিঃসরণে উদ্দীপ্ত করে। রক্তে কর্টিসোলের মাত্রাবৃদ্ধির কারণে বিপাকীয় কার্যক্রম বিঘ্নিত হয়- কেউ কেউ অতিরিক্ত আহারে অভ্যস্ত হয়। স্ট্রেস মোকাবিলায় ধূমপান, মদ্যপানে আসক্ত হয় এবং সক্রিয় জীবন-যাপন থেকে নিজেকে গুটিয়ে নেয়। এসব কারণে স্থূলতা বাড়ে মেদভুঁড়ির সৃষ্টি হয়, যা পরিণামে ঝুঁকিপূর্ণ রোগের জন্ম দেয়। স্বাস্থ্য বিজ্ঞানীরা তাই মানসিক চাপ স্ট্রেস এড়াতে উপদেশ দিয়েছেন।

উৎসঃ দৈনিক নয়াদিগন্ত, ০২ ডিসেম্বর ২০০৭

Tag: কোলেস্টারল, ডায়াবেটিস, ধূমপান, মদ্যপান, মানসিক চাপ, রক্তচাপ, স্ট্রোক, হার্ট এ্যাটাক

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ব্যথা নিরাময়ে ব্যায়াম
Next Post:ক্যান্সার রোধে টমেটো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top