• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases in bengal is in five hundred

Covid cases in bengal is in five hundred

August 31, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: অনেকখানি কমল রাজ্যের দৈনিক কোভিড আক্রান্ত, সংক্রমণে ফের শীর্ষে কলকাতা

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে রাজ্যে কমল দৈনিক সংক্রমণ (Covid-19)। তা নেমে গেল ৫০০-র ঘরে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১০। মৃত ১১। দৈনিক সংক্রমণের নিরিখে ফের শীর্ষে কলকাতা। সংক্রমিত ৮১।  

সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫০৩ জনের। আক্রান্ত মিলেছে ৫১০। সংক্রমণের হার ১.৮৫ শতাংশ। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮১। উত্তর ২৪ পরগনায় ৭৯ জন আক্রান্ত হয়েছেন। ৫২ জন সংক্রামিত দার্জিলিঙে। হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত যথাক্রমে ৩৪, ২২ এবং ৩৭।   

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু (West Bengal Covid Death) হয়েছে ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃত যথাক্রমে ২ ও ৩। এ দিন কোভিড সেরেছে ৬৪৭ জনের। সক্রিয় আক্রান্ত কমে হয়েছে ৮ হাজার ৯২২। সুস্থতার হার ৯৮.২৩ শতাংশ।

এ দিন রাজ্যে টিকাকরণ (Covid Vaccine) হয়েছে ২ লক্ষ ৯৩ হাজার ৪৯৫ জনের। ২ লক্ষ ১৬ হাজার ১০৬ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৭ হাজার ৩৮৯ জন। এ পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ৩ কোটি ৯৪ লক্ষ ১৩ হাজার ৬৪০ জনের।

আরও পড়ুন- iPhone 13: নেটওয়ার্ক না থাকলেও কল করা যাবে নতুন আইফোনে!

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-31 00:31:42
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:বিয়ের গুজবের মাঝেই ভাইরাল শ্রদ্ধার ব্রাইডাল লুক, লাল লেহেঙ্গায় মন্ত্রমুগ্ধ সকলেইবিয়ের গুজবের মাঝেই ভাইরাল শ্রদ্ধার ব্রাইডাল লুক, লাল লেহেঙ্গায় মন্ত্রমুগ্ধ সকলেই
Next Post:বর্ষাকালে চোখ লাল হচ্ছে, কনজাঙ্কটিভাইটিস নয় তো? জানুন…বর্ষাকালে চোখ লাল হচ্ছে, কনজাঙ্কটিভাইটিস নয় তো? জানুন...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top