• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

August 30, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Coronavirus: সপ্তাহের শুরুতে ৪০ হাজারের ওপরেই সংক্রমণ, কিছুটা কমল মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টার মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯০৯ জন, রবিবারের তুলনায় যা অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেছেন ৩৪ হাজার ৭৬৩ জন।

রবিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিল ৪৫ হাজার ৮৩ জন। মৃত্যু হয়েছিল ৪৬০ জনের। শনিবার দেশে মৃত্যু হয়েছিল ৫০৯ জনের। একদিনের করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের। কেরলেই একদিনে আক্রান্ত হয়েছেন ২৯ হাজারের বেশি মানুষ। সবচেয়ে বেশি চিন্তা বাড়াচ্ছে কেরল ও মহারাষ্ট্র। 

আরও পড়ুন, COVID-19: দেশের ৫ রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ, রাশ টানতে নির্দেশ কেন্দ্রের

দক্ষিণের রাজ্যে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কেরলে ২৯ হাজার ৮৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৫ জনের। রবিবার কেরলে একদিনে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩১ হাজার ২৬৫ জন। মৃত্যু হয়েছিল ১৫৩ জনের।

প্রসঙ্গত, সামনেই উৎসবের মরসুম। এই পরিস্থিতিতে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক। উৎসবের মরসুমে বড় জমায়েত এড়িয়ে যাওয়ার সতর্ক বার্তা দিল। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে নজরদারি কঠোর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Zee24Ghanta: Health News
2021-08-30 11:01:38
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পর্যটকদের আকর্ষণ করছে পাথরের জটায়ু মূর্তি, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই!পর্যটকদের আকর্ষণ করছে পাথরের জটায়ু মূর্তি, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে মশাই!
Next Post:জন্মাষ্টমীতে উপোস করছেন? শরীর সুস্থ রাখতে মাথায় রাখুন কিছু বিষয়…জন্মাষ্টমীতে উপোস করছেন? শরীর সুস্থ রাখতে মাথায় রাখুন কিছু বিষয়...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top