• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / এক হটডগই ৩৬ মিনিট আয়ু কমাতে পারে

এক হটডগই ৩৬ মিনিট আয়ু কমাতে পারে

August 28, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
এক হটডগই ৩৬ মিনিট আয়ু কমাতে পারে

লম্বা রুটির মধ্যে মাংসের সসেজ, উপরে ছড়িয়ে দেওয়া সস- অনেকেই জিভে জল আনার জন্য হটডট যথেষ্ঠ।

তবে সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া তথ্য শোনার পর অনেকেই হয়তো সুস্বাদু এই খাবারটি চিরতরে নিজের খাদ্য তালিকা থেকে বাদ দিতে পারেন। কারণ শুধুমাত্র একটি হটডট খেলেই কমতে পারে ৩৬ মিনিট আয়ু।

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সম্প্রতি এক গবেষণায় এ তথ্য পেয়েছেন।

চলতি মাসে নেচার ফুড জার্নালে তাদের এই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানে মার্কিনিদের খাদ্যাভাস থেকে পাঁচ হাজার ৮৫৩টি খাবারের তালিকা করেছেন গবেষকরা। মানুষের আয়ু বাড়নো কিংবা কমানোর ক্ষেত্রে এসব খাবার কী ভূমিকা রাখে সেটাই ছিল তাদের গবেষণার বিষয়।

গবেষণায় দেখা গেছে, এক গ্রাম প্রক্রিয়াজাত মাংস কমাতে পারে শূন্য দশমিক ৪৫ মিনিট আয়ু। এক গ্রাম ফল খেলে বাড়ে শূন্য দশমিক ১ মিনিট আয়ু।

ওই গবেষকদল হিসেব করে দেখেছে, একটি মাংসের হটডগে প্রায় ৬১ গ্রামের মতো প্রক্রিয়াজাত মাংস থাকে, যা কমিয়ে দিতে পারে ২৭ মিনিট আয়ু। প্রক্রিয়াজাত মাংস ছাড়াও সোডিয়াম, ফ্যাটি অ্যাসিডের মতো উপাদান মিলিয়ে এক হটডগই কমিয়ে দিয়ে পারে ৩৬ মিনিট আয়ু।

অন্যদিকে, বাদাম, লেবু, সামুদ্রিক মাছ, ফল এবং স্টার্চবিহীন সবজি আয়ু বাড়িয়ে দিতে পারে বলে ওই গবেষণায় দেখা গেছে।

এম ইউ



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-28 10:19:01
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Travel life: সব্যসাচী, রাইমাদের হাত ধরে চলুন বেড়িয়ে আসিTravel life: সব্যসাচী, রাইমাদের হাত ধরে চলুন বেড়িয়ে আসি
Next Post:তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, দেশে একদিনে ৪৬ হাজার ছাড়াল সংক্রমণCoronavirus: তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানি, দেশে একদিনে ৪৬ হাজার ছাড়াল সংক্রমণ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top