• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / ট্রেন্ড-চাপ নয়, মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

ট্রেন্ড-চাপ নয়, মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

August 25, 2021 Category: লাইফস্টাইল
ট্রেন্ড-চাপ নয়, মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে
ফ্যাশন মানেই যে ট্রেন্ড মেনে পোশাক পরতে হবে এমন নয়। ফ্যাশন হোক নিজের ইচ্ছেমতো। নিজের মনের মত করে সাজিয়ে ফেলুন নিজেকে। আপনি কেমন দেখতে রোগা নাকি মোটা এসব মাথায় বিশেষ না রাখাই ভালো। বরং মন খুলে সাজগোজ করুন। পছন্দের রঙের পোশাক পরুন। যে রং আপনার পছন্দ। এক্ষেত্রে কারোর আপত্তিকে পাত্তা না দেওয়াই শ্রেয়। সম্প্রতি অভিনেত্রী মিমি চক্রবর্তীর ইন্সটাগ্রাম ভরে উঠেছে নানারকম ছবিতে। কখনও পছন্দের হলুদ রং, কখনও কালো আবার কখনও ভারতীয় পোশাকে নানা ভাবে নিজেকে সাজিয়ে তুলেছেন তিনি। পোশাকেই যেন ধরা পড়েছে তাঁর মনের কথা। প্রতিটি পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল। আর তিনি ছবির ক্যাপশনেও তা বুঝিয়ে দিয়েছেন। উৎসবের মাস শুরু হয়েছে রাখিবন্ধন দিয়ে। আর মাত্র কয়েকদিন পরই দুর্গাপুজো। সেই সঙ্গে কোভিডের প্রকোপ একটু কমায় অনেকেই এখন ঘুরতে যাচ্ছেন। দেখে নিন কীভাবে নিজের মতো করে সাজবেন আপনিও।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

মিমির পছন্দের রং হলুদ। সম্প্রতি ইন্সটাগ্রামের একটি ছবিতে নিজেই জানিয়েছেন সেই কথা। হলুদ রঙের ফুল স্লিভ টপ, চুলে হালকা কার্ল আর সামান্য টাচ আপেই তাঁর অভিব্যক্তি ফুটে উঠেছে ছবিতে।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

মিষ্টি তাঁর পছন্দের তালিকায় থাকলেও নিয়মিত ওয়ার্ক আউট করতে ভোলেন না মিমি। সেই সঙ্গে মেনে চলেন ডায়েট চার্টও। শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য প্রতিদিন কিছুটা সময় রাখেন সাংসদ অভিনেত্রী। বেবি পিংক ক্রপ টপ আর ট্রাউজার্সে আকর্ষণীয় তাঁর ফ্ল্যাট অ্যাবস।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

সাদার মধ্যে লুকিয়ে থাকে দারুণ একটা আভিজাত্য। ধীর, শান্ত মনের জানান দেয় সাদা পোশাক। আর স্যুইমিং পুলের নীল জলের সামনে তা যেন আরও বেশি খোলতাই হয়েছে। নি লেন্থ স্লিট ড্রেস আর সাদা জ্যাকেটে নিজেকে সাজিয়েছেন মিমি চক্রবর্তী। কালে সাদা পার্লের বড় রং আর চোখে কালো আইলাইনার। এমন সাজে সকাল হয়ে যায় আরও বেশি স্নিগ্ধ।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

সাদা স্প্যাগেটি টপ, ব্যাগি জ্যাকেট ঐর মিজ লেন্থ স্লিট স্কার্টে স্যুইমিং পুলের ধারে বসে আয়েশ করছেন অভিনেত্রী। হাজারো ব্যস্ততার ভিড়ে একটু নিজের দিকেও তাকানো জরুরি। নিজেকেও সময় দেওয়া দরকার। নিজের কথা ভাবা দরকার। এমন এক ব্যস্ত সকালে এভাবে নিজের সঙ্গে সময় কাটানোকেই বেছে নিয়েছেন অভিনেত্রী, শুধুমাত্র তাঁর নিজের জন্য।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

হাজারো ওয়েস্টার্নের ভিড়ে সব ভারতীয় মেয়েরই পছন্দের তালিকাতে রয়েছে শাড়ি। খোলা চুল, স্লিভলেস ব্লাউড আর ম্যাট পিঙ্কের শাড়িতে সেজে দারুণ খুশি অভিনেত্রী। চোখে মুখে ধরা দিচ্ছে সেই হাসির ঝলক। সেই সঙ্গে মেকআপে বলতে হালকা মেরুন শেডের লিপস্টিক আর চোখে কাজল। হাতে উঁকি মারছে গোল্ডেন চুড়ি। শাড়ি মানেই সব সময় যে কানে দুল আর সঙ্গে গলায় হার পরতে হবে এমন কিন্তু নয়।

মিমির মতোই খুশি মনেই সাজিয়ে তুলুন নিজেকে

ওয়ার্ক আউটের পর কালো আউটফিটে লেন্সে ধরা দিলেন তিনি। স্মোকি আইস আর চুল বেশ শক্ত করেই বাঁধা। এই ছবির ক্যাপশনে মিমি মজা করেই লিখলেন, রোদে ছবি তোলার সময় সানস্ক্রিন লাগাতে ভুলো না। কানে ছোট্ট স্টোনের দুল আর ঠোঁট একটু ডার্ক শেডের লিপস্টিক।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-25 20:49:45
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:Covid 19: বাতাসেও সংক্রমণ ছড়াতে পারে কোভিডের নয়া প্রজাতি, বলছেন গবেষকরাCovid 19: বাতাসেও সংক্রমণ ছড়াতে পারে কোভিডের নয়া প্রজাতি, বলছেন গবেষকরা
Next Post:West Bengal Covid cases up 700Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৭০০-র উপরে, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top