• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / উৎসবের পর কেরলে এক দিনে আক্রান্ত ৩১ হাজার পার, BJP-র নিশানায়

উৎসবের পর কেরলে এক দিনে আক্রান্ত ৩১ হাজার পার, BJP-র নিশানায়

August 26, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: উৎসবের পর কেরলে এক দিনে আক্রান্ত ৩১ হাজার পার, BJP-র নিশানায় Vijayan

নিজস্ব প্রতিবেদন: উৎসবের পর লাফিয়ে বাড়ল কেরলের (Kerala) দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার পার করে গিয়েছে আক্রান্তের সংখ্যা। প্রায় ৩০ শতাংশ লাফ দিয়েছে সংক্রমণ। মৃত ২১৫। সংক্রমণের হার ১৯.৩ শতাংশ। 

কেরল (Kerala) সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে করোনায় সংক্রামিত হয়েছেন ৩১ হাজার ৪৪৫ জন। সর্বাধিক আক্রান্ত এর্নাকুলাম জেলায়। আক্রান্ত ৪০৪৮। তার পর ত্রিশূর (৩,৮৬৫), কোঝিকোড় (৩৬৮০), মল্লপুরম (৩৫০২), পালাক্কড় (২,৫৬২), কোল্লাম (২,৪৭৯), কান্নুর (১৯৩০) এবং তিরুঅনন্তপুরম (১৭০০)।             

ওনাম উৎসবের ফলে জন সমাগম হয়েছে। সে কারণে কোভিড আক্রান্তের সংখ্যায় এই বৃদ্ধি বলে মনে করছে প্রশাসন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আগামী ৪ সপ্তাহ সতর্ক থাকার ডাক দিয়েছেন। ২১ অগাস্ট কেরলে ওনাম উদযাপন হয়েছিল কেরলে।

কেরলের নজির দিয়ে অন্যান্য রাজ্যগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তাঁর পরামর্শ, আসন্ন উৎসবের মরসুমে করোনার সংক্রমণ রুখতে পদক্ষেপ করতে হবে। কেরলের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayan) আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন। তাঁর কথায়,’সাধারণ মানুষের জীবন বাঁচাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী।’   

আরও পড়ুন- BrahMos missile তৈরি হতে চলেছে উত্তরপ্রদেশে, সবুজ সংকেত Yogi-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   



Zee24Ghanta: Health News
2021-08-26 00:35:55
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid-19: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের ৭০০-র উপরে, শীর্ষে কলকাতা ও উত্তর ২৪ পরগনাWest Bengal Covid cases up 700
Next Post:Fat Loss Tips: Kiara Advani-র মতো নির্মেদ শরীর চান? আজ থেকেই শুরু করুন এই ৩ ব্যায়াম!kiara-advani-

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top