• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / লাইফস্টাইল / মঙ্গলবার নিরামিষ খান? পেট ও মন ভালো রাখতে পাতে পড়ুক চাপড় ঘণ্ট!

মঙ্গলবার নিরামিষ খান? পেট ও মন ভালো রাখতে পাতে পড়ুক চাপড় ঘণ্ট!

August 24, 2021 Category: লাইফস্টাইল
মঙ্গলবার নিরামিষ খান? পেট ও মন ভালো রাখতে পাতে পড়ুক চাপড় ঘণ্ট!

হাইলাইটস

  • মঙ্গলবার অত্যন্ত শুভবার। এই দিনে হনুমানজির পুজো করে থাকেন অনেকে।
  • সে কারণে মঙ্গলবার আমিষ ত্যাগ করে নিরামিষ খাবার খেতে বলা হয়। মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করলে জীবনে সব কিছু মঙ্গলময় হয় ওঠে বলে অনেকেই বিশ্বাস করেন।
  • তাছাড়া জ্যোতিষ মতে মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়।
  • বলা হয়, যাঁদের মঙ্গল দুর্বল তাঁদের অবশ্যই মঙ্গলবারে নিরামিষ খাওয়া উচিত।

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার অত্যন্ত শুভবার। এই দিনে হনুমানজির পুজো করে থাকেন অনেকে। সে কারণে মঙ্গলবার আমিষ ত্যাগ করে নিরামিষ খাবার খেতে বলা হয়। মঙ্গলবার নিরামিষ খাবার গ্রহণ করলে জীবনে সব কিছু মঙ্গলময় হয় ওঠে বলে অনেকেই বিশ্বাস করেন। তাছাড়া জ্যোতিষ মতে মঙ্গল গ্রহকে তুষ্ট রাখার জন্য প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, যাঁদের মঙ্গল দুর্বল তাঁদের অবশ্যই মঙ্গলবারে নিরামিষ খাওয়া উচিত।

নিয়ম পালন করতে গিয়ে মঙ্গলবার বা শনিবার বা অন্য কোনও বার নিরামিষ খাবার খায় বিভিন্ন পরিবার। তাই আজকের রেসিপি চাপড় ঘণ্ট। নিরামিষেও কিন্তু খাদ্যরসিকদের মন জয় করা জয়। বাঙালির চাপড় ঘণ্টা খাওয়ার রেওয়াজ বহুদিনের। ডাল, সবজি, ফোড়ন, মিষ্টি, ঝাল সব রকম স্বাদের মিশেলে তৈরি চাপড় ঘণ্টা মনে করিয়ে দেয় ঠাকুমা, দিদিমাদের হাতের স্বাদ। কেমন করে তৈরি করবেন? রইল রেসিপি।

ওপার বাংলার ইলিশের এই পদগুলিতে জমে যাক Weekend! দেখে নিন রেসিপি

উপকরণ
মটর ডাল-২০০ গ্রাম
নুন-স্বাদ মতো
আলু- ৩টি
পটল- ৪টি
ঝিঙে-২টি
বেগুন-১টি
নারকেল- আধ মালা
ঘি-৩ টেবিল চামচ
তেজ পাতা-২টি
শুকনো লঙ্কা-২টি
জিরে গুঁড়ো- ১ টেবিল চামচ
পাঁচ ফোড়ন-১ চা চামচ
আদা বাটা-১ চা চামচ
শুকনো লঙ্কা গুঁড়ো-১ চা চামচ
টমেটো-১টি
চিনি-১ চা চামচ
সরষের তেল- ৩ টেবিল চামচ
টক দই-৩ টেবিল চামচ

দম্বল ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন দই, রইল সহজ রেসিপি…

পদ্ধতি
স্টেপ ১
মটর ডাল আগের রাতে ভিজিয়ে রাখুন।

স্টেপ ২
পর দিন সকালে ভিজিয়ে রাখা ওই ডাল ভালো করে ধুয়ে শিলে পিষে নিন।

স্টেপ ৩
বাটা হয়ে গেলে সঙ্গে কাঁচা লঙ্কা বাটা ও সামান্য নুন দিয়ে ফেটান। চ্যাপ্টা তলা অথবা ননস্টিক তাওয়াতে সামান্য সরষের তেল গরম করুন। এ বার চ্যাপ্টা চ্যাপ্টা করে প্যানকেকের আকারে মটর ডালের মিশ্রণ দিয়ে ভাজুন।

স্টেপ ৪
হালকা সোনালি হয়ে উঠলে চাপড়গুলো তুলে নিন। আলু, পটল, ঝিঙে, বেগুন লম্বা লম্বা করে কেটে ছাঁকা সরষের তেলে ভেজে নিন।

স্টেপ ৫
এ বার কড়াইয়ে ঘি গরম করে তেজ পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। সামান্য পাঁচ ফোড়ন, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিন। এ তার পর অল্প আদা বাটা, টমেটো কুঁচি আর চিনি দিয়ে ভালো করে কষতে থাকুন।

স্টেপ ৬
মশলা কষে তেল ছেড়ে এলে প্রথমে একে একে ভাজা সবজি, পরে চাপড়গুলো দিয়ে দিন। অল্প জল দিয়ে চাপা দিন।

স্টেপ ৭

কিছু ক্ষণ পরে ঢাকা খুলে স্বাদ মতো নুন দিয়ে ঘণ্ট ভাল করে নাড়ুন। টক দই ফেটিয়ে দিয়ে দিন। এক চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে।

Lifestyle News in Bengali, লাইফস্টাইল খবর, Health Tips, Fashion Trends and Tips in Bangla
2021-08-24 12:20:10
Source link

You May Also Like…

মাইগ্রেন

মাইগ্রেন রোগীর যন্ত্রণাময় অভিজ্ঞতা

খতনা

খতনা করানোর উপযুক্ত বয়স কোনটি

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

কোন খাবারে বাড়ে ভালো কোলেস্টেরল এইচডিএল

লাউ

লাউ যেভাবে খেলে ওজন কমবে

Previous Post:অতিরিক্ত ঘুম হতে পারে যেসব রোগের কারণঅতিরিক্ত ঘুম হতে পারে যেসব রোগের কারণ
Next Post:সুস্বাদু ও মশলাযুক্ত ভেজিটেবল মাঞ্চুরিয়ান কি স্বাস্থ্যকর? জানুন বিশেষজ্ঞদের পরামর্শসুস্বাদু ও মশলাযুক্ত ভেজিটেবল মাঞ্চুরিয়ান কি স্বাস্থ্যকর? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top