• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ডিজিটাল শংসাপত্র পেলেন দেশের প্রথম টিকা-ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিরা। Vaccination Certificates Via CoWIN For Covishield, Covaxin Trial Participants

ডিজিটাল শংসাপত্র পেলেন দেশের প্রথম টিকা-ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিরা। Vaccination Certificates Via CoWIN For Covishield, Covaxin Trial Participants

August 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Co-WIN: ডিজিটাল শংসাপত্র পেলেন দেশের প্রথম টিকা-ট্রায়ালে অংশ নেওয়া ব্যক্তিরা

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যাঁরা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকাকরণের প্রথম ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাঁরা টিকাকরণের ডিজিটাল শংসাপত্র পেয়ে গিয়েছেন।

জানা গিয়েছে, ১১,৩০০-র বেশি প্রাপ্তবয়স্ক  কোভিশিল্ড (Covishield) এবং কোভ্যাক্সিনের (Covaxin) এই ট্রায়ালে অংশ নিয়েছিলেন। প্রসঙ্গত, এই দুটি টিকাই কোভিড অতিমারী (Covid pandemic) রোখার লড়াইয়ে অংশ নেওয়া ভারত (India) সরকারের তরফে প্রথম দেওয়া হয়েছিল। ওই প্রায় সাড়ে এগারো হাজার ব্যক্তি Co-WIN platform-এর মাধ্যমে তাঁদের টিকাকরণের ডিজিটাল শংসাপত্র পেয়ে গিয়েছেন। তাঁরা কো-উইন পোর্টালে গিয়ে তাঁদের এই শংসাপত্রের হার্ড কপি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন:  NDMI report: অক্টোবরেই শীর্ষে করোনার তৃতীয় ঢেউ, সঙ্কটে শিশুরা, আশঙ্কা রিপোর্টে

বলা হয়েছে যাঁরা ট্রায়ালে অংশ নিয়েছিলেন তাঁরাই দীর্ঘদিন ধরে Union Ministry of Health and Family Welfare দফতরকে অনুরোধ করে আসছিলেন যে, যাতে তাঁদের টিকাকরণের শংসাপত্রটি দেওয়া হয়।

আইসিএমআর (Indian Council of Medical Research)-এর তরফে জানানো হয়েছে, তারা ১১,৩৪৯ জনের এই সংক্রান্ত ডেটা সরবরাহ করেছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Third Wave: একদিনেই ৪-৫ লক্ষ ছোঁবে Corona আক্রান্ত! কেন্দ্রকে সতর্ক করল Niti Aayog



Zee24Ghanta: Health News
2021-08-23 21:33:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Vaccine: অবশেষে Pfizer-র ভ্যাকসিনকে সম্পূর্ণ ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্রVaccine: অবশেষে Pfizer-র ভ্যাকসিনকে সম্পূর্ণ ছাড়পত্র দিল মার্কিন যুক্তরাষ্ট্র
Next Post:যেসব মিষ্টি খাবার ডায়াবেটিসেও খাওয়া যাবেযেসব মিষ্টি খাবার ডায়াবেটিসেও খাওয়া যাবে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top