• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / কিভাবে বাড়াবেন ফুসফুসের কার্যকারিতা? – DesheBideshe

কিভাবে বাড়াবেন ফুসফুসের কার্যকারিতা? – DesheBideshe

August 23, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
কিভাবে বাড়াবেন ফুসফুসের কার্যকারিতা? - DesheBideshe


সারা দেহে অক্সিজেন ঠিকমতো না পৌঁছলে বাড়বে শারীরিক সমস্যা। মেটাবলিজমেও প্রভাব ফেলে। তাই ফুসফুসের স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, ফুসফুস সচল রাখতে বেশ কিছু শরীরচর্চা ও ফুসফুসের ব্যায়াম করা খুব প্রয়োজন।

ফুসফুসের ব্যায়ামের জন্য প্রথমে গভীর শ্বাস নিতে হবে। এরপর তা ধরে রাখতে হবে, যতক্ষণ সম্ভব। নজর রাখতে হবে, কতক্ষণ এই শ্বাস ধরে রাখা যায়। প্রতিদিন ২ থেকে ৩ বার এটা করা ভাল। প্রতি ক্ষেত্রে ২ থেকে ৩ শতাংশ সময়সীমা বাড়াতে হবে।

একটা জায়গায় বসে নিজের একটি হাত রাখতে হবে পেটে, আরেকটি থাকবে বুকে। এবার প্রশ্বাস নিয়ে অক্সিজেন শরীরে যাচ্ছে তা উপভোগ করতে। নিঃশ্বাসের সময় মনে করতে হবে সব রোগ বেরিয়ে যাচ্ছে। প্রশ্বাস নেওয়া এবং নিঃশ্বাসের সময় একই রাখতে হবে। প্রশ্বাস নেওয়ার সময় মনে মনে ৫ পর্যন্ত গুনতে হবে আবার নিশ্বাসের ক্ষেত্রেও তাই।

করোনাকালে ফুসফুসকে সচল রাখতে করা যেতে পারে সহজ কয়েকটি শরীরচর্চাও। ফুসফুসকে রক্ষা করতে ও কার্যকারিতা বাড়াতে সাধারণ কিছু নিয়ম মেনে এখনই ঘরে বসে ফুসফুসের ব্যায়াম শুরু করুন। এছাড়াও বাইরে বের হলে দু’টি মাস্ক ব্যবহার করুন।

ফুসফুসে সমস্যা দেখা দিলে ওজন কমতে থাকে। কাজেই প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার ও ভিটামিন এ সমৃদ্ধ খাবার টাটকা শাক ও ফল বেশি পরিমাণে খেতে হবে। দেহে অক্সিজেন সরবরাহ বাড়াতে প্রতিদিন অন্তত দু’বার করে এই ব্যায়াম করলে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে। করোনাকালে শ্বাসকষ্ট হলে অবহেলা না করে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

এছাড়াও নিয়মিত হাঁটাহাটি ও হালকা ব্যায়াম করুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার ভ্যাকসিন নিতে হবে ধোঁয়া, ধুলো এড়িয়ে চলুন ধূমপান ছাড়তে হবে আর অন্য কেউ ধূমপান করার সময়ও কাছে থাকা যাবে না মশার ওষুধ স্প্রে থেকে দূরে থাকুন।

এন এইচ, ২৩ আগস্ট



স্বাস্থ্য | DesheBideshe
2021-08-23 09:35:41
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Covid-19: ৬০০-র নীচে দৈনিক কোভিড সংক্রমণ, আক্রান্ত বেশি ৪ জেলায়Covid-19: ৬০০-র নীচে দৈনিক কোভিড সংক্রমণ, আক্রান্ত বেশি ৪ জেলায়
Next Post:Arnica Montana আসলে কী? এটি ব্যথা যন্ত্রণায় কী ভাবে কাজে আসে?হোমিওপ্যাথি চিকিৎসা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top