• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid cases little down in west bengal

Covid cases little down in west bengal

August 22, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: রাজ্যে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য কমল দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১০। শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা। সে জেলায় সংক্রামিত হয়েছেন ৮৯ জনের। 

শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ১১৭ জনের। আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম তিনে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮৯, ৮৪  ও ৭০।  দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৬০ ও ৫১। রাজ্যে সংক্রমণ হার ১.৭৩%। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৯ হাজার ৫৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু (Covid Death) হয়েছে ১০ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ২ জন করে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭০৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৯%।

এ দিন রাজ্যে টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে ২ লক্ষ ২ হাজার ৭৩০ জনকে। ১ লক্ষ ৩৮ হাজার ৯৯৪ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬৩ হাজার ৭৩৬ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ৫৭ লক্ষ ১০৫ জনের।  

আরও পড়ুন- ছাড়পত্র পেয়েই বড় সিদ্ধান্ত Zydus Cadila-র, অক্টোবরের মধ্যে ১ কোটি ডোজ তৈরির ইঙ্গিত

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

                    

 



Zee24Ghanta: Health News
2021-08-22 00:35:04
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:জরায়ুর টিউমার ও করণীয় - DesheBidesheজরায়ুর টিউমার ও করণীয় – DesheBideshe
Next Post:Online Payments: সবসময় মনে রাখতে হবে Debit-Credit Card এর নম্বর! কী জানাল RBI? / Now, you have to memorise 16-digit debit, credit card numbers, expiry date, CVV no: Here’s what RBI saysOnline Payments: সবসময় মনে রাখতে হবে Debit-Credit Card এর নম্বর! কী জানাল RBI?

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top