• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Kolkata and Two districts have more covid cases

Kolkata and Two districts have more covid cases

August 20, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ, প্রথম তিনে কলকাতা ও দুই পরগনা

নিজস্ব প্রতিবেদন: গতকালের চেয়ে সামান্য বাড়ল রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। ৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের নিরিখে কলকাতা ও দুই ২৪ পরগনার পরিসংখ্যান শঙ্কা বাড়াচ্ছে। সংক্রমিতের সংখ্যায় রাজ্যে ক্রমতালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা। 

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, আক্রান্তের নিরিখে রাজ্যে প্রথম তিনে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনা, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ৮৯, ৮৮ ও ৮৬।  দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৯ ও ৩৫। ৪৯ জন সংক্রামিত হয়েছেন পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে সংক্রমণ হার ১.৬০%। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ৯ হাজার ৬৩৫ জন।     

গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু (Covid Death) হয়েছে ৯ জনের। মৃতের সংখ্যায় শীর্ষে নদিয়া। ওই জেলায় মারা গিয়েছেন ৪ জন। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ১ জন করে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭৬৭ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৯%।  

এ দিন রাজ্যে প্রায় ৩ লক্ষের টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৯৮৫ জনকে। ২ লক্ষ ১৭ হাজার ৯৮৫ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৪ হাজার ৭৮৩ জন। এ পর্যন্ত টিকাকরণ হয়েছে ৩ কোটি ৫৪ লক্ষ ৯৭ হাজার ৩৭৫ জনের।

আরও পড়ুন- দেশের প্রতিটি পরিবারকে মাসে ৭,৫০০ টাকা দিক কেন্দ্র, বিরোধী বৈঠকে দাবি Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-20 23:09:56
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ঝুলন পর্বে রাধা-কৃষ্ণের প্রেমলীলা থেকে কিছু জীবনপাঠ আপনাদের জন্য...ঝুলন পর্বে রাধা-কৃষ্ণের প্রেমলীলা থেকে কিছু জীবনপাঠ আপনাদের জন্য…
Next Post:করোনা রোগীদের জন্য স্বল্পমূল্যে অক্সিজেন সরবরাহ করতে তৈরি হচ্ছে নতুন এ সিপ্যাপ যন্ত্র, যার নাম ‘অক্সিজেট’করোনা রোগীদের জন্য স্বল্পমূল্যে অক্সিজেন সরবরাহ করতে তৈরি হচ্ছে নতুন এ সিপ্যাপ যন্ত্র, যার নাম 'অক্সিজেট'

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top