• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / যুক্তরাষ্ট্র কভ্যাক্সের মাধ্যমে কসোভোতে কভিড-১৯’এর টিকা পাঠাচ্ছে

যুক্তরাষ্ট্র কভ্যাক্সের মাধ্যমে কসোভোতে কভিড-১৯’এর টিকা পাঠাচ্ছে

August 19, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
যুক্তরাষ্ট্র কভ্যাক্সের মাধ্যমে কসোভোতে কভিড-১৯’এর টিকা পাঠাচ্ছে

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা আজ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের টিকা সহযোগিতা প্রক্রিয়া কভ্যাক্সের মাধ্যমে কসোভোতে ৩২,১০০ ডোজ ফাইজার টিকা পাঠাচ্ছে। বাইডেন প্রশাসন এ বছরে আরও আগের দিকে যে ৫০ কোটি ডোজ ফাইজারের টিকা কিনেছিল, এ টিকা তারই অংশ।

কসোভোতে প্রধানত ডেল্টা প্রকরণের কারণে আবারও কভিড-১৯ ‘এর প্রকট সংক্রমণ দেখা দিয়েছে। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের মতে সে দেশে ১,২০,৮৬২ জন নিশ্চিত ভাবে কভিড-১৯ ‘এ সংক্রমিত হয়েছে এবং আরা গেছে ২,২৯৫ জন। কসোভোতে ৫,৫০,০০০ ‘এর ও কম টিকা দেওয়া হয়েছে।

বাইডেন প্রশাসন দু শ’ কোটি ডলার কভ্যাক্সকে দান করেছে এবং ফাইজারের ৫০ কোটি টিকা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কভ্যাক্স এবং আফ্রিকান ইউনিয়নের ৯২ টি স্বল্প আয়ের এবং নিম্ন মধ্যবিত্ত দেশগুলোতে পুরো বছর জুড়ে এই টিকা বিতরণেরও প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রেই হচ্ছে বিশ্বে সব চেয়ে বেশি টিকার ক্রেতা এবং দাতা দেশ।

টিকা দানের এত বড় কর্মসূচি সত্বেও যুক্তরাষ্ট্র সমালোচনার সম্মুখীন হয়েছে যখন সে ২০ শে সেপ্টেম্বর থেকে সকল আমেরিকানকে বুস্টার ডোজ প্রদানের পরিকল্পনা ঘোষনা করে।

প্রেসিডেন্ট জো বাইডেন এই সমালোচনা নাকচ করে দেন যে যুক্তরাষ্ট্র তাদের দিকে নজর দিচ্ছে না যারা এখনও বিশ্বের অনেক জায়গায় এক ডোজ টিকা ও পায়নি।

স্বাস্থ্য – ভয়েস অব আমেরিকা
2021-08-19 19:43:28
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:রাধা-কৃষ্ণের প্রেমের উৎসব আরও বেশি জমে উঠুক তাল ফুলুরির স্বাদে!রাধা-কৃষ্ণের প্রেমের উৎসব আরও বেশি জমে উঠুক তাল ফুলুরির স্বাদে!
Next Post:Covid cases up in state, kolkata is aheadCovid-19: রাজ্যে বাড়ল দৈনিক কোভিড সংক্রমণ, চিন্তা বাড়িয়ে শীর্ষে কলকাতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top