• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ / Coronavirus India reports 32937 fresh cases 417 deaths in the last 24 hours

দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ / Coronavirus India reports 32937 fresh cases 417 deaths in the last 24 hours

August 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: দেশে বেশ কিছুটা কমল করোনা সংক্রমণ, কেরলে ২০ হাজার ছুঁইছুঁই দৈনিক সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: টিকাকরণের জেরের সুফল পাচ্ছে পাচ্ছে কি ভারত? দেশের দৈনিক করোনা সংক্রমণ, মৃত্যুর হার অনেকটা কম হওয়ায় এমনই প্রশ্ন তুললেন দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।  গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১৭ জনের। 

রবিবার এই সংখ্যা ছিল পাঁচশোর কাছাকাছি। ভারতে বেশ কিছুটা বেড়েছে সুস্থতার হারও। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা কবল থেকে মুক্ত হয়েছে  ৩৫ হাজার ৯০৯ জন। ক্রমশ অ্যাক্টিভ কেস কমায় দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৪৮ শতাংশ। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ করোনা রোগী ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭ জন।

আরও পড়ুন, Covid-19: রাজ্যে ৭০০-র নীচে নামল দৈনিক কোভিড সংক্রমণ

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৫৫ কোটি মানুষ ইতিমধ্যেই টিকা পেয়েছে। টিকাপ্রাপকের সংখ্যা এই মুহূর্তে ৫৪ কোটি ৫৮ লক্ষ ৫৭ হাজার ১০৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই ভ্য়াকসিন দেওয়া হয়েছে ১৭ কোটি ৪৩ লক্ষের বেশি মানুষকে।

কেরলের স্বাস্থ্য দফতরের প্রকাশিত প্রতিবেদন অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫৮২ জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত দক্ষিণের এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৬.৬৯ লক্ষ। একদিনে মৃত্যু হয়েছে ১০২ জনের। কেরলে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬০১ জনের। দেশের মোট সংক্রমণের প্রায় ৫৪ শতাংশ আসছে কেরল থেকেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-16 11:37:35
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:হোমিওপ্যাথির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই... কথাটা কতটা সত্যি, এর স্বপক্ষে কী যুক্তি কাজ করছে?হোমিওপ্যাথির কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই… কথাটা কতটা সত্যি, এর স্বপক্ষে কী যুক্তি কাজ করছে?
Next Post:অগাস্ট মাসের আরেক নাম রোম্যান্স সচেতন মাস! অনেকেই হয়তো জানেন না…অগাস্ট মাসের আরেক নাম রোম্যান্স সচেতন মাস! অনেকেই হয়তো জানেন না...

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top