• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / Covid Case lower than yesterday

Covid Case lower than yesterday

August 16, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Covid-19: রাজ্যে ৭০০-র নীচে নামল দৈনিক কোভিড সংক্রমণ

নিজস্ব প্রতিবেদন: টানা ৭০০-র উপরে থাকছিল দৈনিক কোভিড সংক্রমণ। অবশেষে রবিবার তা নামল। গত ২৪ ঘণ্টায় সংক্রামিত হয়েছেন ৬৭৩ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। এ দিন রাজ্যে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ হয়েছে।

রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন (West Bengal Heath Department) অনুযায়ী, রাজ্যে সংক্রমিতের সংখ্যা ৬৭৩। গতকাল সংক্রামিত হয়েছিলেন ৭০৫ জন। এ দিন নমুনা যাচাই করা হয়েছে ৪৩ হাজার ১২৪ জনের। সংক্রমণ হার ১.৫৬%। কলকাতায় সংক্রামিত হয়েছেন ৭৭ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৮৫। ৫১ জন কোভিড আক্রান্তের খোঁজ মিলেছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়া ও হুগলির আক্রান্তের সংখ্যা যথাক্রমে ২৪ ও ৪১। দার্জিলিং ও জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৭১ ও ৫৯। ৩৭ জন আক্রান্ত নদিয়ায়। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১০ হাজার ৩০ জন।

রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে (COVID Death in West Bengal) ১২ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৩ জন। কলকাতায় ২ জনের মৃত্যু হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও নদিয়া মৃত্যু হয়েছে যথাক্রমে ১,১ ও ২ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত (Coronavirus) হয়েছেন ৭০৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৮.১৬%।  

এ দিন রাজ্যে ৪ লক্ষের কাছাকাছি টিকাকরণ (Covid Vaccine) হয়েছে। টিকা দেওয়া হয়েছে ৩ লক্ষ ৯০ হাজার ৮৪২ জনকে। ৩ লক্ষ ৩৯ হাজার ৮৯৮ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০ হাজার ৯৪৪ জন। 

আরও পড়ুুন- Corona Update: দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-16 00:40:09
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:Corona Update: করোনা সংক্রমণ কমল ৪০ হাজারের নীচে, বাড়ল সুস্থতার সংখ্যাকরোনা সংক্রমণ কমল ৪০ হাজারের নীচে, বাড়ল সুস্থতার সংখ্যা/ coronavirus-india-reports-7 927 coronavirus recoveries and 493 related deaths in-the-last-24-hour-as-per-union-health-ministry
Next Post:চোখের নীচে বা চোখের পাতায় ব্যথাহীন ফোলাঅংশ রয়েছে? এই উপায়ে মিলবে মুক্তি!চোখের নীচে বা চোখের পাতায় ব্যথাহীন ফোলাঅংশ রয়েছে? এই উপায়ে মিলবে মুক্তি!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top