• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / করোনা চিকিৎসায় আরও তিনটি ওষুধ পরীক্ষা করছে ডব্লিউএইচও

করোনা চিকিৎসায় আরও তিনটি ওষুধ পরীক্ষা করছে ডব্লিউএইচও

August 12, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
করোনা চিকিৎসায় আরও তিনটি ওষুধ পরীক্ষা করছে ডব্লিউ এইচ ও

করোনা চিকিৎসায় আরও তিনটি ওষুধ পরীক্ষামূলক প্রয়োগের সিদ্ধান্ত।
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের চিকিৎসায় পরীক্ষামূলকভাবে আরও তিনটি ওষুধ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার এক বিবৃতিতে একথা জানায় সংস্থাটি।

ওষুধগুলো হলো আর্টেসুনেট, ইমাটিনিব ও ইনফ্লিক্সিম্যাব। এদের মধ্যে ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় আর্টেসুনেট। ইমাটিনিব প্রয়োগ করা হয় ক্যানসারের প্রতিষেধক হিসেবে। আর রোগ প্রতিরোধ ক্ষমতা সংক্রান্ত জটিলতায় ব্যবহার করা হয় ইনফ্লিক্সিম্যাব।

ডব্লিউএইচও’র তত্ত্বাবধানে এই গবেষণা চলছে ৫২ দেশের কয়েকশ’ হাসপাতালের রোগীদের ওপর। এর আগে কার্যকারিতা পরীক্ষা করা হয় অপর চারটি ওষুধের। দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে না রেমডেসিভির ও হাইড্রোক্সিক্লোরোকুইন।

তবে, এ পর্যন্ত গুরুতর কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় কেবল কর্টিকোস্টেরয়েড কিছুটা কার্যকর বলে প্রমাণ মিলেছে।

ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, সমন্বিত যে পরীক্ষা চলছে তার পরবর্তী ধাপে ওষুধগুলো ব্যবহার করা হবে। স্বাধীন বিশষজ্ঞ দলের সদস্যরা এগুলো নির্বাচন করেছেন। ৫২ দেশের ৬ শতাধিক হাসপাতালে চলছে ট্রায়াল। গত অক্টোবরে চারটি ওষুধের কার্যকারিতা নিয়ে যে পরীক্ষা হয় তার চূড়ান্ত ফল পাওয়া যাবে আগামী মাসে।



স্বাস্থ্য – Jamuna Television
2021-08-12 22:14:36
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:পুরুষের কোন স্বভাব মেয়েদের খারাপ লাগে জানেন?পুরুষের কোন স্বভাব মেয়েদের খারাপ লাগে জানেন?
Next Post:সন্তান মাদকাসক্ত কিনা বুঝবেন যেভাবেylliX - Online Advertising Network

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top