• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি / Coronavirus india reports 38667 new COVID19 cases in the last 24 hour as per Union Health Ministry

দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি / Coronavirus india reports 38667 new COVID19 cases in the last 24 hour as per Union Health Ministry

August 14, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
Corona Update: দেশে কিছুটা কমল সংক্রমণ-মৃত্যু, কেরলে উল্টো ছবি

নিজস্ব প্রতিবেদন:  টানা কিছুদিনের ঊর্ধ্বগতির পর কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৬৬৭ জন। পাশাপাশি দেশে বেশ কিছুটা কমল মৃত্যু সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩ জন।  এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ১৩ লক্ষ ৩৮ হাজার ৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৫ হাজার ৭৪৩ জন।

এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩০ হাজার ৭৩২ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ৬.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমণের হার কমেছে অনেকটাই।

আরও পড়ুন, Covid-19: ভাবাচ্ছে কলকাতা ও দুই ২৪ পরগনার দৈনিক কোভিড সংক্রমণ, সাড়ে ৩ লক্ষ টিকাকরণ

দেশে গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৮৭ হাজার ৬৭৩। এখন চিন্তা বাড়াচ্ছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪৫২।

প্রসঙ্গত, কিছু বছরের মধ্যে আর পাঁচটা সাধারণ রোগে মতই হয়ে যাবে করোনা। যাদের মধ্যে অনাক্রম্যতা তৈরি হয়নি অর্থাৎ ছোট শিশুরা তারাই আক্রান্ত হবে রোগে। এমনটাই বলা হয়েছে নতুন রিসার্চে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞান বিভাগের ওটার বজর্নস্ট্যাড বলেন, SARS-CoV-2 দ্বারা নিম্নলিখিত সংক্রমণ, বয়সের সঙ্গে ক্রমবর্ধমান গুরুতর ফলাফল এবং করোনার মারাত্মক রূপ ধারণের একটি স্পষ্ট লক্ষণ দেখা গেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Zee24Ghanta: Health News
2021-08-14 11:46:13
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ylliX - Online Advertising Networkসাধারণ ঠান্ডা রোগে পরিণত হবে করোনা
Next Post:সবে শেষ হল টোকিও অলিম্পিক, খেলাধুলো এই ৫ শিক্ষা দেয় সব বাচ্চাদেরসবে শেষ হল টোকিও অলিম্পিক, খেলাধুলো এই ৫ শিক্ষা দেয় সব বাচ্চাদের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top