• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Health Tips

Bangla Health Tips, News and Information (বাংলা হেলথ টিপস)

হোম / স্বাস্থ্য সংবাদ / ওজন কমাতে ব্ল্যাক কফি ওজন কমাতে ব্ল্যাক কফি

ওজন কমাতে ব্ল্যাক কফি ওজন কমাতে ব্ল্যাক কফি

July 29, 2021 Category: স্বাস্থ্য সংবাদ
ওজন কমাতে ব্ল্যাক কফি ওজন কমাতে ব্ল্যাক কফি

ছবি: সংগৃহীত

সকালে উঠে এক কাপ দুধ কফি কিংবা দুধ চা খাওয়ার অভ্যাস অনেকের। কিন্তু আপনি যদি স্বাস্থ্য সচেতন হন আর শরীরের ওজন কমাতে চান তাহলে এ অভ্যাস বদলে ফেলুন। ওজন কমাতে ব্ল্যাক কফি পান করা শুরু করুন। এছাড়া শরীরের জন্যও ভালো ব্ল্যাক কফি। আসুন জেনে নেই ব্ল্যাক কফি কিভাবে ওজন কমাতে সাহার্য করে-

* ব্ল্যাক কফিতে রয়েছে ক্লোরোজেনিক অ্যাসিড, যা তাড়াতাড়ি মেদ ঝরাতে সাহায্য করে। এ ছাড়া নতুন করে শরীরে মেদ জমতেও দেয় না।

* ব্ল্যাক কফি শরীরের বিপাকীয় হার বাড়ায়। এতে হুট করে খিদে পেয়ে যাওয়ার প্রবণতা বন্ধ হয়। তবে কফিতে কিন্তু চিনি মিশিয়ে খাবেন না।

* ব্ল্যাক কফি খেলে সারাদিন অনেক বেশি সক্রিয় থাকা যায়। কাজেও অনেক বেশি মন দেওয়া যায়। অতিরিক্ত পরিমাণ ক্যালোরি ঝরাতেও সাহায্য করে এই কফি। তাই শরীরচর্চা করার আগে ব্ল্যাক কফি খেতে পারেন।

* কেবল মেদ থেকেই নয়, শরীরে অতিরিক্ত পানি জমলেও ওজন বাড়তে পারে। ব্ল্যাক কফি খেলে শরীর থেকে প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। ফলে ‘ওয়াটার ওয়েট’ নিয়ন্ত্রণে থাকে।

* ব্ল্যাক কফিতে ক্যালোরির পরিমাণ খুবই কম। আর ক্যাফেইন বার করা কফি বীজ থেকে যদি কফি বানানো হয়, তা হলে সেটি ক্যালোরি-শূন্য হয়।

যেভাবে খাবেন?

চিনি ছাড়া ব্ল্যাক কফি খুব তেতো স্বাদের লাগতে পারে। তাই একান্তই যদি খেতে অসুবিধা হয়, তা হলে বাদামের দুধ বা ক্রিম মিশিয়ে খেতে পারেন।

এনএনআর/



স্বাস্থ্য – Jamuna Television
2021-07-29 07:01:14
Source link

You May Also Like…

হার্ট অ্যাটাকের ঝুঁকি

হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ বছর আগেই টের পাওয়া যায়, সতর্ক হবেন কীভাবে

কোলন ক্যানসার

কোলন ক্যানসারকে আইবিএস ভেবে ভুল করছেন না তো?

ক্যানসার

বংশে কারও ক্যানসারের ইতিহাস থাকলে আপনি কতটা ঝুঁকিতে

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

জ্বরের সঙ্গে শরীর ও গিঁটে ব্যথা

Previous Post:ভিন্ন ভিন্ন ত্বকের যত্নে টমেটোর ফেসপ্যাকভিন্ন ভিন্ন ত্বকের যত্নে টমেটোর ফেসপ্যাক
Next Post:কাঁচা দুধ খাওয়ার অভ্যাস? নিজের অজান্তেই ক্ষতি করছেন না তো!কাঁচা দুধ খাওয়ার অভ্যাস? নিজের অজান্তেই ক্ষতি করছেন না তো!

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Bangla Health Tips – Bangla Library – Bangla PDF

top